‘দ্য রাজাসাব’ এ অপ্রতিরোধ্য প্রভাস

আনন্দ সময় ডেস্ক

আনন্দ সময়

আরও একবার প্রভাস জাদু। প্যান-ইন্ডিয়া এই তারকা অভিনীত ‘দ্য রাজাসাব’ মুক্তি পেয়েছে গত শুক্রবার। আর মুক্তির পর থেকে শুধু দক্ষিণেই

2026-01-11T21:26:19+00:00
2026-01-11T21:26:19+00:00
 
  রবিবার, ১৪ জুন ২০২৬,
৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
রবিবার, ১৪ জুন ২০২৬
আনন্দ সময়
‘দ্য রাজাসাব’ এ অপ্রতিরোধ্য প্রভাস
আনন্দ সময় ডেস্ক
প্রকাশ: রোববার, ১১ জানুয়ারি, ২০২৬, ৯:২৬ পিএম   (ভিজিট : ১৬২)
দ্য রাজাসাব। ছবি : সংগৃহীত
আরও একবার প্রভাস জাদু। প্যান-ইন্ডিয়া এই তারকা অভিনীত ‘দ্য রাজাসাব’ মুক্তি পেয়েছে গত শুক্রবার। আর মুক্তির পর থেকে শুধু দক্ষিণেই নয়, উন্মাদনা ছড়িয়ে পড়েছে দেশের পূর্বাঞ্চল পর্যন্ত। হিন্দি সংস্করণে নিজের ১১ বছরের পুরোনো রেকর্ড ভেঙে নতুন মাইলফলক গড়েছেন প্রভাস। হিন্দি সংস্করণে সিনেমাটির আয় প্রায় ৬ কোটি ১৫ লাখ রুপি। অঙ্কের হিসাবে খুব বড় না হলেও রেকর্ডের দিক থেকে এ আয় গুরুত্বপূর্ণ। কারণ এর মাধ্যমে প্রভাস ছাড়িয়ে গেছেন নিজেরই ১১ বছরের পুরোনো রেকর্ড। ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘বাহুবলী : দ্য বিগিনিং’ হিন্দি সংস্করণে প্রথম দিনে আয় করেছিল প্রায় ৫ কোটি ১৫ লাখ রুপি, যা এবার পেরিয়ে গেছে ‘দ্য রাজাসাব’।

হিন্দি, তেলেগু, তামিল, মালয়ালম ও কন্নড়- এই পাঁচ ভাষায় মুক্তি পাওয়া মারুতি পরিচালিত ‘দ্য রাজাসাব’ প্রথম দিনেই সব ভাষা মিলিয়ে আয় করেছে প্রায় ৬৩ কোটি ৩০ লাখ রুপি। এর মধ্যে প্রিমিয়ার শো থেকেই এসেছে প্রায় ৯ কোটি ১৫ লাখ রুপি। নিয়মিত প্রদর্শনী থেকে প্রথম দিনের আয় প্রায় ৫৪ কোটি ১৫ লাখ রুপি। আয়ের বড় অংশ এসেছে তেলেগু সংস্করণ থেকে।

এদিকে সিনেমাটি মুক্তির আগে বুধবার রাতে হায়দরাবাদে অনুষ্ঠিত হয় ‘দ্য রাজাসাব’-এর রাজকীয় প্রি-রিলিজ অনুষ্ঠান। হায়দরাবাদ শহরের বাইরে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রযোজক টি জি বিশ্ব প্রসাদ, পরিচালক মারুতি, অভিনেত্রী নিধি আগারওয়াল ও ঋদ্ধি কুমার। দিল্লি ও মুম্বাই থেকে আসা সাংবাদিকরাও অনুষ্ঠানে অংশ নেন।

এ অনুষ্ঠানে অভিনেত্রী ঋদ্ধি কুমার বলেন, গণমাধ্যমই সেই বাস্তব জগৎ, যা পর্দার জগৎকে দর্শকের কাছে বাস্তব করে তোলে। অনুষ্ঠানে লাল শাড়িতে উপস্থিত হয়ে তিনি ও নিধি আগারওয়াল জানান, এই রং তাদের কাছে ‘রেবেল তারকা’ প্রভাসের প্রতি সম্মানের প্রতীক। এদিন প্রভাসের অনুপস্থিতিও সবার চোখে পড়েছে।
আরও পড়ুন

নিধি আগারওয়াল বলেন, ‘দ্য রাজাসাব’ তার অভিনয়জীবনের অন্যতম বিশেষ ছবি। তিনি বলেন, শুটিং সেটে যে আনন্দ ও স্বাচ্ছন্দ্য পেয়েছি, তা আগে কখনো পাইনি। পরিচালক মারুতি ও পুরো দলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, এ ছবির মাধ্যমে তিনি প্রভাসের আরও বড় ভক্ত হয়ে উঠেছেন।

পরিচালক মারুতি বলেন, দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে সেই মুহূর্ত এসেছে। তার ভাষ্য- ছবিতে নায়কের চরিত্রটি অত্যন্ত শক্তিশালী। দর্শকরা ছবিটি পুরোপুরি উপভোগ করবেন বলে আমার বিশ্বাস।

অনুষ্ঠানে জাপানে ছবি মুক্তির পরিকল্পনার কথাও জানান প্রযোজক টি জি বিশ্ব প্রসাদ। তিনি বলেন, আপাতত ছবিটি ভারতীয় ভাষাগুলোতেই মুক্তি পাচ্ছে। এরপর জাপানি ভাষায় ডাব করে জাপানে মুক্তি দেওয়া হবে। ভারতে মুক্তির তিন থেকে ছয় মাসের মধ্যে সেখানে ছবিটি রিলিজ করা হবে।

প্রসঙ্গত, প্রভাস অভিনীত ‘বাহুবলী : দ্য এপিক’ ও ‘সাহো’ জাপানে ব্যাপক সাড়া ফেলেছিল। বিশেষ করে সুজিত পরিচালিত ‘সাহো’ ওপেনিং ডেতে কোনো ভারতীয় ছবির মধ্যে সর্বোচ্চ আয়ের রেকর্ড গড়েছিল।

এই হরর-ফ্যান্টাসি ছবিতে প্রভাস, নিধি আগারওয়াল ও ঋদ্ধি কুমারের পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন- মালবিকা মোহনান, সঞ্জয় দত্ত, বোমান ইরানি ও জরিনা ওয়াহাব। এখন দেখার বিষয়, সামনের দিনগুলোতে বক্স অফিসে প্রভাসের এ ছবি কতটা দাপট দেখাতে পারে।

এএডি/


  বিষয়:   দ্য রাজাসাব  বিনোদন  সিনেমা 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: