বিয়ে বাড়িতে বিস্ফোরণ, নবদম্পতিসহ নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে একটি বিয়েবাড়িতে ভয়াবহ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় এক নবদম্পতিসহ অন্তত আটজন নিহত হয়েছেন। এ মর্মান্তিক ঘটনায় এলাকাজুড়ে

2026-01-11T22:50:31+00:00
2026-01-11T22:50:31+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
বিয়ে বাড়িতে বিস্ফোরণ, নবদম্পতিসহ নিহত ৮
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ১১ জানুয়ারি, ২০২৬, ১০:৫০ পিএম 
প্রতীকী ছবি
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে একটি বিয়েবাড়িতে ভয়াবহ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় এক নবদম্পতিসহ অন্তত আটজন নিহত হয়েছেন। এ মর্মান্তিক ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

রোববার (১১ জানুয়ারি) স্থানীয় সময় সকাল প্রায় ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে। জরুরি সেবা সংস্থার কর্মকর্তারা জানান, গ্যাস লিকেজের ফলে একটি কক্ষে গ্যাস জমে ছিল। পরবর্তীতে সেখান থেকেই ভয়াবহ বিস্ফোরণ ঘটে।

বিস্ফোরণের তীব্রতায় শুধু ওই বাড়িই নয়, আশপাশের অন্তত তিনটি বাড়িও গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ধ্বংসস্তূপে পরিণত হয় পুরো এলাকা।
আরও পড়ুন

ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তান সিনেটের চেয়ারম্যান ইউসুফ রাজা গিলানি। তিনি একে ‘অত্যন্ত হৃদয়বিদারক দুর্ঘটনা’ বলে উল্লেখ করেন। একই সঙ্গে ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে গ্যাস সিলিন্ডারের নিরাপদ ব্যবহার নিশ্চিত করতে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

নিহত বরের বাবা হানিফ মাসিহ জানান, মাত্র একদিন আগেই তার ছেলের বিয়ে সম্পন্ন হয়েছিল। বিস্ফোরণের সময় নবদম্পতি, পরিবারের সদস্য এবং কয়েকজন অতিথি ঘুমিয়ে ছিলেন। মুহূর্তের মধ্যেই আনন্দঘন পরিবেশ রূপ নেয় শোকাবহ ঘটনায়।

ইসলামাবাদের ডেপুটি পুলিশ কমিশনার সাহিবজাদা ইউসুফ বলেন, বিস্ফোরণের প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। ধ্বংসস্তূপের নিচে আর কেউ আটকে আছেন কি না, তা নিশ্চিত করতে স্নিফার ডগ ও আধুনিক প্রযুক্তির সহায়তায় উদ্ধার অভিযান চালানো হচ্ছে।

এএডি/



  বিষয়:   বিয়ে  বিস্ফোরণ  নবদম্পতি  নিহত  পাকিস্তান 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: