ইরানে বিক্ষোভে নিহতের সংখ্যা জানাল মানবাধিকার সংস্থা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরানে চলমান বিক্ষোভে নিহতের সংখ্যার কথা জানিয়েছে মানবাধিকার সংস্থা।রোববার (১১ জানুয়ারি) সংস্থাটি জানিয়েছে, নিহতের সংখ্যা ৫০০ ছাড়িয়ে গেছে।এর মধ্যে ৪৯০

2026-01-12T01:22:17+00:00
2026-01-12T01:22:17+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
আন্তর্জাতিক
ইরানে বিক্ষোভে নিহতের সংখ্যা জানাল মানবাধিকার সংস্থা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬, ১:২২ এএম   (ভিজিট : ১৬৮)
সংগৃহীত ছবি
ইরানে চলমান বিক্ষোভে নিহতের সংখ্যার কথা জানিয়েছে মানবাধিকার সংস্থা। রোববার (১১ জানুয়ারি) সংস্থাটি জানিয়েছে, নিহতের সংখ্যা ৫০০ ছাড়িয়ে গেছে।

এর মধ্যে ৪৯০ জন বিক্ষোভকারী এবং ৪৮ জন নিরাপত্তা বাহিনীর সদস্য। গত দুই সপ্তাহের নজিরবিহীন এই অস্থিরতায় নিহতের এই সর্বশেষ পরিসংখ্যান জানিয়েছে, যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা এইচআরএএনএ। 

দুই সপ্তাহে ১০ হাজার ৬০০-এর বেশি মানুষ গ্রেফতার হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।


ইরান সরকার এখনও আনুষ্ঠানিকভাবে কোনও নিহতের সংখ্যা প্রকাশ করেনি। তবে রাষ্ট্রীয় টেলিভিশনে তেহরানের মর্গগুলোতে বহু লাশের ব্যাগ পড়ে থাকতে দেখা গেছে।

কর্তৃপক্ষ এই মৃতদেরকে ‘সন্ত্রাসী’ হিসেবে অভিহিত করেছে। বার্তা সংস্থা রয়টার্স নিহতের পরিসংখ্যান নিরপেক্ষ সূত্রে যাচাই করতে পারেনি।

গত ২৮ ডিসেম্বর, রাজধানী তেহরানের কয়েকটি বাজারে অর্থনৈতিক সঙ্কটের জেরে ছোট ছোট বিক্ষোভ থেকেই ইরানে বিক্ষোভের শুরু। পরে তা ছড়িয়ে পড়ে। মূল্যবৃদ্ধি, তীব্র মুদ্রাস্ফীতি, রিয়ালের দরপতন- সব মিলিয়ে ক্ষুব্ধ তরুণ জনগোষ্ঠী ও সাধারণ মানুষ রাস্তায় নামতে থাকে লাগাতার।

সময়ের আলো/এআর


  বিষয়:   ইরান  বিক্ষোভ  নিহত  মানবাধিকার সংস্থা 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: