ঢাবিতে পাঁচ দিনব্যাপী ‘ওসমান হাদি স্মৃতি বইমেলা’

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

শহিদ শরিফ ওসমান হাদির স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাঁচ দিনব্যাপী ‘শহিদ ওসমান হাদি স্মৃতি বইমেলা’ আয়োজনের ঘোষণা করা হয়েছে। আগামী ১৮

2026-01-12T14:27:39+00:00
2026-01-12T14:27:39+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
শিক্ষা
ঢাবিতে পাঁচ দিনব্যাপী ‘ওসমান হাদি স্মৃতি বইমেলা’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬, ২:২৭ পিএম   (ভিজিট : ১৭৭)
মধুর ক্যান্টিনের সামনে সংবাদ সম্মেলন। ছবি : সংগৃহীত
শহিদ শরিফ ওসমান হাদির স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাঁচ দিনব্যাপী ‘শহিদ ওসমান হাদি স্মৃতি বইমেলা’ আয়োজনের ঘোষণা করা হয়েছে। আগামী ১৮ থেকে ২২ জানুয়ারি প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি পায়রা চত্বরে এই বইমেলা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। 

সোমবার (১২ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডাকসুর সমাজসেবা সম্পাদক মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ। এ সময় তরুণ কলাম লেখক ফোরামের ঢাকা বিশ্ববিদ্যালয় সভাপতি আশিক খান উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, আগামী ১৮ থেকে ২২ জানুয়ারি পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) পায়রা চত্বরে প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত এই বইমেলা অনুষ্ঠিত হবে। এ আয়োজন শরিফ ওসমান হাদির স্মরণে করা হচ্ছে। বইমেলার উদ্বোধন করবেন ওসমান হাদির ভাই ওমর বিন হাদি।


সংবাদ সম্মেলনে আশিক খান বলেন, ‘শহিদ ওসমান হাদি কেবল একজন ব্যক্তি নন। তিনি আমাদের সময়ের প্রতিবাদী চেতনার নাম, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে থাকার এক অনন্য প্রতীক। ভারতীয় আধিপত্যবাদ, ফ্যাসিবাদ ও দমন-পীড়নের বিরুদ্ধে তার আপোশহীন অবস্থান আজও তরুণ সমাজকে অনুপ্রাণিত করে।’

তিনি বলেন, ‘এই বইমেলার মূল উদ্দেশ্য হলো ওসমান হাদির জীবন, আদর্শ ও সংগ্রামকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরা। চিন্তা ও পাঠের মাধ্যমে প্রতিবাদী চেতনাকে জাগ্রত করা এবং বইকে প্রতিরোধ ও মুক্তচিন্তার কার্যকর হাতিয়ার হিসেবে প্রতিষ্ঠা করা।’

এ সময় ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ বলেন, ‘শহিদ শরিফ ওসমান হাদির যে সাংস্কৃতিক লড়াই, সেটিকে এগিয়ে নিতেই আমাদের এই আয়োজন। আমরা প্রত্যেক বছর নিয়মিতভাবে এই বইমেলা আয়োজন অব্যাহত রাখব।’

সময়ের আলো/কেএইচও 



  বিষয়:   ঢাবি  ওসমান হাদি  বইমেলা 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: