১৪২ বছর বয়সে মারা গেলেন সৌদির প্রবীণ ব্যক্তি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

সৌদি আরবের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ ব্যক্তি হিসেবে পরিচিত নাসের বিন রাদান আল রশিদ আল ওয়াদাই আর নেই। ১৪২ বছর বয়সে তিনি

2026-01-12T15:59:58+00:00
2026-01-12T15:59:58+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
১৪২ বছর বয়সে মারা গেলেন সৌদির প্রবীণ ব্যক্তি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬, ৩:৫৯ পিএম 
নাসের বিন রাদান আল রশিদ আল ওয়াদাই। ছবি: গালফ নিউজ
সৌদি আরবের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ ব্যক্তি হিসেবে পরিচিত নাসের বিন রাদান আল রশিদ আল ওয়াদাই আর নেই। ১৪২ বছর বয়সে তিনি ইন্তেকাল করেছেন। জীবদ্দশায় তিনি পবিত্র হজ পালন করেছেন ৪০ বারেরও বেশি, যা দেশটিতে এক বিরল দৃষ্টান্ত হিসেবে বিবেচিত।

রোববার (১১ জানুয়ারি) সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় শহর দাহরান আল জাবে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় প্রায় সাত হাজার মানুষ অংশ নেন। পরে তাকে তার নিজ গ্রাম আল রশিদে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

নাসের বিন রাদানের জন্ম আধুনিক সৌদি আরব রাষ্ট্র প্রতিষ্ঠারও বহু আগে। তিনি সৌদি আরবের প্রতিষ্ঠাতা বাদশাহ আব্দুল আজিজের শাসনকাল থেকে শুরু করে বর্তমান বাদশাহ সালমানের সময় পর্যন্ত দীর্ঘ ইতিহাসের সাক্ষী ছিলেন।
আরও পড়ুন

ধর্মপরায়ণতা ও ইবাদতের প্রতি গভীর অনুরাগের জন্য স্থানীয়ভাবে তিনি ছিলেন অত্যন্ত সম্মানিত। বিশেষ করে পবিত্র কাবা শরিফ ও হজ পালনের প্রতি তার ভালোবাসা ছিল অসাধারণ। দীর্ঘ জীবনে শারীরিক সক্ষমতা বজায় রেখে ৪০ বারের বেশি হজ আদায় করা তাকে অনন্য করে তুলেছে বলে জানান এলাকাবাসী।

মৃত্যুকালে তিনি সন্তান, নাতি-নাতনি মিলিয়ে মোট ১৩৪ জন উত্তরসূরি রেখে গেছেন। তার জীবনের আরেকটি বিস্ময়কর দিক হলো- ১১০ বছর বয়সে তিনি শেষবারের মতো বিয়ে করেন এবং সেই বয়সেই এক কন্যাসন্তানের জনক হন।

দীর্ঘায়ু, ইবাদত ও পারিবারিক জীবনের ব্যতিক্রমী গল্পের কারণে নাসের বিন রাদান আল রশিদ আল ওয়াদাই সৌদি সমাজে একটি স্মরণীয় নাম হয়ে থাকবেন।

এএডি/
  বিষয়:   গালফ নিউজ  সৌদি  প্রবীণ  ব্যক্তি 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: