‘দুলাভাইকে বরণে অপেক্ষায় সিলেট’

হবিগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

সিলেটবাসী তাদের দুলাভাই বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে বরণ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে বলে জানিয়েছেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক

2026-01-12T22:16:35+00:00
2026-01-12T22:16:35+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
সারাদেশ
‘দুলাভাইকে বরণে অপেক্ষায় সিলেট’
হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬, ১০:১৬ পিএম   (ভিজিট : ১৮৮)
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সংগৃহীত ছবি
সিলেটবাসী তাদের দুলাভাই বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে বরণ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে বলে জানিয়েছেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জি কে গউছ।

সোমবার (১২ জানুয়ারি) রাতে তারেক রহমানের সিলেট সফরসূচি নিয়ে হবিগঞ্জ শহরের নিজ বাসায় সংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি। 

জি কে গউছ বলেন, দীর্ঘদিন পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সিলেটে আসছেন। তিনি সিলেটের জামাতা, তাই সিলেটবাসী ও তরুণরা তাদের জামাইকে বরণ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। 

তিনি বলেন, ২২ জানুয়ারি সকালে মাজার জিয়ারত করে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠ ও শেরপুরে জনসভা করবেন তারেক রহমান। এরপর বিকেল ৪টার দিকে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে আসবেন। এখানে নতুন স্বাস্থ্য কমপ্লেক্স মাঠে জনসভা অনুষ্ঠিত হবে। এর মধ্যে মাঠ পরিদর্শন করা হয়েছে। 

তিনি আরও বলেন, দলীয়ভাবে আমাদের সব ধরনের প্রস্তুতি চলছে। বিএনপি ও তারেক রহমানকে হবিগঞ্জের মানুষ কতটা ভালোবাসে সেটা আগামী ২২ জানুয়ারি বুঝতে পারবেন।


অতীতের সব রেকর্ড ভেঙে স্মরণকালের বড় জনসভা হবে বলে আশা ব্যক্ত করেন তিনি।

আরআর 


  বিষয়:   সিলেট  দুলাভাই  তারেক রহমান  বিএনপি 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: