‘হ্যাঁ’ ভোট জয়ী হলে বৈষম্যহীন বাংলাদেশ পাবে তরুণরা : আলী রীয়াজ

রংপুর ব্যুরো

সারাদেশ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এবং গণভোট সংক্রান্ত জনসচেতনতামূলক প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়ক অধ্যাপক আলী রীয়াজ বলেন, নতুন করে দেশটাকে গড়ে

2026-01-14T18:37:03+00:00
2026-01-14T18:41:13+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
সারাদেশ
‘হ্যাঁ’ ভোট জয়ী হলে বৈষম্যহীন বাংলাদেশ পাবে তরুণরা : আলী রীয়াজ
রংপুর ব্যুরো
প্রকাশ: বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬, ৬:৩৭ পিএম  আপডেট: ১৪.০১.২০২৬ ৬:৪১ পিএম  (ভিজিট : ১৯৪)
বক্তব্য রাখছেন অধ্যাপক আলী রীয়াজ। ছবি : সময়ের আলো
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এবং গণভোট সংক্রান্ত জনসচেতনতামূলক প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়ক অধ্যাপক আলী রীয়াজ বলেন, নতুন করে দেশটাকে গড়ে তুলতে হলে গণভোটের পক্ষে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে। আগামী দিনে তরুণদের হাতে কেমন বাংলাদেশ তুলে দেওয়া হবে, তার সিদ্ধান্ত হবে এই ‘হ্যাঁ’ ও ‘না’ ভোটে। যদি ‘হ্যাঁ’ ভোট জয়ী হয় তবে তরুণরা একটি নতুন ও বৈষম্যহীন বাংলাদেশ পাবে।

বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে রংপুরের আবু সাঈদ স্টেডিয়ামে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে আয়োজিত বিভাগীয় পর্যায়ের ইমাম সম্মেলনে এসব কথা বলেন তিনি।

অধ্যাপক আলী রীয়াজ বলেন, জুলাই সনদ কালো কালিতে লেখা হলেও মূলত এটি জুলাই আন্দোলনে শহিদদের রক্ত দিয়ে লেখা হয়েছে। এই সনদ বাস্তবায়ন করতে হলে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে।


তিনি আরও বলেন, গণভোটে কোনো ব্যক্তিকে ভোট দেওয়া হচ্ছে না। দীর্ঘ ষোলো বছর ধরে জনগণের টাকা লুটপাট হয়েছে। এই লুটপাট ও দুর্নীতি বন্ধে ‘হ্যাঁ’ ভোট হবে। 

এছাড়া বাংলাদেশে যাতে আবার কোনো ফ্যাসিবাদ তৈরি না হয়, সে জন্য আমাদের সবাইকে সজাগ থাকতে হবে। গণভোট সেই সজাগ থাকার অন্যতম হাতিয়ার। তাই জনগণকে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান অধ্যাপক আলী রীয়াজ।


এফআর


  বিষয়:   রংপুর  আলী রীয়াজ  ‘হ্যাঁ’ ভোট  বৈষম্যহীন  বাংলাদেশ  তরুণ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: