মার্কিন হুমকি সত্ত্বেও বাণিজ্য অব্যাহত রাখার ঘোষণা রাশিয়ার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরানের সঙ্গে বাণিজ্যকারী দেশগুলোর ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এর কোনো প্রভাব

2026-01-14T22:43:28+00:00
2026-01-14T22:43:28+00:00
 
  বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬,
২৬ ভাদ্র ১৪৩৩
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
মার্কিন হুমকি সত্ত্বেও বাণিজ্য অব্যাহত রাখার ঘোষণা রাশিয়ার
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬, ১০:৪৩ পিএম 
ভ্লাদিমির পুতিন ও ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
ইরানের সঙ্গে বাণিজ্যকারী দেশগুলোর ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এর কোনো প্রভাব ইরান ও রাশিয়ার বাণিজ্যিক সম্পর্কের ওপর পড়বে না বলে জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।

বুধবার (১৪ জানুয়ারি) মস্কোতে এক সংবাদ সম্মেলনে লাভরভ এমন মন্তব্য করেন। খবর আলজাজিরার।  

তিনি বলেন, আমাদের অবশ্যই কাজ চালিয়ে যেতে হবে এবং ইরান ও অন্যান্য অর্থনৈতিক অংশীদারদের সঙ্গে আমাদের যে চুক্তি রয়েছে, সেটি বাস্তবায়ন করতে হবে।

ইরানকে কোণঠাসা করার জন্য যুক্তরাষ্ট্র যেভাবে শুল্কবৃদ্ধির পদক্ষেপ নিয়েছে, সেটির সমালোচনা করেছে ক্রেমলিন।


রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, যখন মার্কিন যুক্তরাষ্ট্রের মতো একটি শক্তিশালী দেশ এই ধরনের অপ্রীতিকর পদ্ধতি অবলম্বন করে, তখন এর অর্থ কেবল একটিই–– প্রতিযোগিতামূলক বাজারে আমেরিকার অবস্থান ক্রমেই দুর্বল হয়ে পড়ছে।

এর আগে, চীনও যুক্তরাষ্ট্রের শুল্কবৃদ্ধির ঘোষণা প্রত্যাখ্যান করে ইরানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক বজায় রাখার সিদ্ধান্ত জানিয়েছে।

সময়ের আলো/এসকে/ 


  বিষয়:   ইরান  বিক্ষোভ  রাশিয়া  যুক্তরাষ্ট্র 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: