মাস্কের এআই কোম্পানির বিরুদ্ধে সাবেক প্রেমিকার মামলা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) কোম্পানি এক্সএআইয়ের বিরুদ্ধে মামলা করেছেন ইলন মাস্কের সাবেক প্রেমিকা ও এক সন্তানের মা অ্যাশলি সেন্ট ক্লেয়ার।তার অভিযোগ,

2026-01-16T18:28:05+00:00
2026-01-16T18:28:05+00:00
 
  মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬,
২১ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
মাস্কের এআই কোম্পানির বিরুদ্ধে সাবেক প্রেমিকার মামলা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬, ৬:২৮ পিএম 
সংগৃহীত ছবি
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) কোম্পানি এক্সএআইয়ের বিরুদ্ধে মামলা করেছেন ইলন মাস্কের সাবেক প্রেমিকা ও এক সন্তানের মা অ্যাশলি সেন্ট ক্লেয়ার। 

তার অভিযোগ, কোম্পানির এআই চ্যাটবট গ্রোক অনুমতি ছাড়াই তার আপত্তিকর কৃত্রিম ছবি (ডিপফেক) তৈরি করেছে।

এমন সময়ে সেন্ট ক্লেয়ার মামলাটি করলেন যখন এক্সএআই নিশ্চিত করে, তাদের চ্যাটবটটি এখন থেকে মাস্কের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে কারও নগ্ন বা আপত্তিকর ছবি তৈরি করবে না। 

মামলার বিষয়ে বলা হয়েছে, এক্সএআইয়ের পণ্য গ্রোক এমন এক জেনারেটিভ এআই চ্যাটবট, যা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ভুক্তভোগীদের পোশাকহীন করে, অপমান করে এবং তাদের যৌন নিপীড়ন করে।

সম্প্রতি এই চ্যাটবট ব্যবহার করে প্রাপ্তবয়স্ক এবং কিছু ক্ষেত্রে শিশুদের নগ্ন ডিপফেক ছবি তৈরি করা হয়। একপর্যায়ে ব্যাপক সমালোচনার মুখে ওই ঘোষণা দেয় কোম্পানিটি।


২৭ বছর বয়সী লেখক ও রাজনৈতিক ভাষ্যকার সেন্ট ক্লেয়ার মামলায় অভিযোগ করেন, চলতি মাসে ব্যবহারকারীদের অনুরোধে গ্রোক তার অসংখ্য ‘যৌন নিপীড়নমূলক এবং অবমাননাকর’ ডিপফেক কনটেন্ট তৈরি করে ছড়িয়েছে। 

তিনি জানান, ডিজিটাল উপায়ে তার পোশাকহীন ছবি তৈরির ব্যাপারে তার কোনো সম্মতি নেই; তা সত্ত্বেও এআই এই কাজ চালিয়ে যাচ্ছে।

মামলায় আরও একটি চাঞ্চল্যকর তথ্য দেওয়া হয়েছে। সেখানে বলা হয়, এক্সের কিছু ব্যবহারকারী সেন্ট ক্লেয়ারের ১৪ বছর বয়সের একটি ছবি খুঁজে বের করে এবং গ্রোককে সেটি ব্যবহার করে তার নগ্ন ছবি তৈরির নির্দেশ দেয়। অভিযোগ অনুসারে, চ্যাটবটটি সেই নির্দেশ পালন করেছিল।

এ বিষয়ে এক্সএআইয়ের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সময়ের আলো/এআর
  বিষয়:   মাস্ক  প্রেমিকা  মামলা 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: