ভারতে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় বাংলাদেশি নারী গ্রেফতার

সময়ের আলো ডেস্ক

আন্তর্জাতিক

ভারতের দক্ষিণ বেঙ্গালুরুর জিগানি সংলগ্ন পোডু গ্রামে উচ্ছেদ অভিযান চলাকালীন সময়ে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে ২৭ বছর বয়সী এক

2026-01-16T19:41:59+00:00
2026-01-16T19:42:25+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
ভারতে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় বাংলাদেশি নারী গ্রেফতার
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬, ৭:৪১ পিএম  আপডেট: ১৬.০১.২০২৬ ৭:৪২ পিএম
প্রতীকী ছবি
ভারতের দক্ষিণ বেঙ্গালুরুর জিগানি সংলগ্ন পোডু গ্রামে উচ্ছেদ অভিযান চলাকালীন সময়ে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে ২৭ বছর বয়সী এক নারীকে গ্রেফতার করা হয়েছে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওকে কেন্দ্র করে তাকে গ্রেফতার করা হয় বলে জানা গেছে। 

স্থানীয় পুলিশ জানিয়েছে, ওই নারী ‘অবৈধভাবে’ বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে বেঙ্গালুরুতে বসবাস করছিলেন। 

জানা গেছে, গ্রেফতারকৃত নারীর নাম শারবানু খাতুন। তিনি গৃহপরিচারিকার কাজ করেন। গত কয়েক বছর ধরে তার স্বামীর সঙ্গে বেঙ্গালুরুর পোডু গ্রামে বসবাস করছিলেন। স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের জেসিবি দিয়ে উচ্ছেদ অভিযান চালালোর সময় তিনি ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় পুলিশের নজরে চলে আসেন। পরবর্তীতে ওই ভাইরাল ভিডিওর পরিপ্রেক্ষিতে হেব্বাগোডি থানার হেড কনস্টেবল ভূষা বেন্দ্র গত ১১ জানুয়ারি একটি অভিযোগ দায়ের করেন। 


স্থানীয় পুলিশের মতে, একটি অসৎ উদ্দেশ্য নিয়ে ওই নারী জয় বাংলা স্লোগান দিচ্ছিলেন। তাছাড়া ভারতে থেকে অন্য একটি দেশের স্লোগান তোলাটা দেশের সার্বভৌমত্বের ওপর আঘাত বলে দাবি করে তারা।

শারবানু খাতুনের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস)-এর ১৫২ ধারা (ভারতের সার্বভৌমত্ব, ঐক্য ও অখণ্ডতাকে বিপন্নকারী কাজ), ১৯৬ ধারা (ধর্ম, জাতি, জন্মস্থান, বাসস্থান, ভাষা ইত্যাদির ভিত্তিতে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে শত্রুতা সৃষ্টি এবং সম্প্রীতি বজায় রাখার জন্য ক্ষতিকর কাজ করা), ১৯৭ ধারা (জাতীয় সংহতির জন্য ক্ষতিকর অভিযোগ, দাবি) এবং ৩৫৩ ধারা (জনসাধারণের ক্ষতির কারণ হতে পারে এমন বিবৃতি) এর অধীনে একটি মামলা দায়ের করা হয়েছে।

সময়ের আলো/কেএইচও 

  বিষয়:   ভারত  জয় বাংলা  স্লোগান  বাংলাদেশ  গ্রেফতার 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: