তাওহীদ হত্যার ৯ দিন পরও গ্রেফতার হয়নি আসামি

নারায়ণগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

নারায়ণগঞ্জের বন্দর ২৪নং ওয়ার্ড এলাকায় যুবক তাওহীদকে (২২) গলা কেটে হত্যার ঘটনার নয় দিন পার হলেও এখন পর্যন্ত কোনো আসামিকেও

2026-01-17T23:32:31+00:00
2026-01-17T23:32:31+00:00
 
  রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬,
১২ আশ্বিন ১৪৩৩
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
তাওহীদ হত্যার ৯ দিন পরও গ্রেফতার হয়নি আসামি
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬, ১১:৩২ পিএম 
তাওহীদ। সংগৃহীত ছবি
নারায়ণগঞ্জের বন্দর ২৪নং ওয়ার্ড এলাকায় যুবক তাওহীদকে (২২) গলা কেটে হত্যার ঘটনার নয় দিন পার হলেও এখন পর্যন্ত কোনো আসামিকেও গ্রেফতার করতে পারেনি পুলিশ। নিহতের পরিবার অভিযোগ করেছে, মামলার অভিযুক্ত আসামিরা প্রকাশ্যে এলাকায় ঘুরে বেড়াচ্ছে এবং মামলা খারিজ করে নেওয়ার জন্য বাদিকে হামলা ও প্রাণনাশের হুমকি দিচ্ছে।

বন্দর থানায় দায়ের করা হত্যা মামলার এজাহার অনুযায়ী জানা গেছে, পূর্ব বিরোধের জেরে পরিকল্পিতভাবে তাওহীদকে ডেকে নিয়ে গলা কেটে হত্যা করা হয়। লাশ গুমের উদ্দেশ্যে আমিরাবাদ কফিল উদ্দিনের বালুর মাঠসংলগ্ন ঝোপে ফেলে রাখা হয়। গত ৯ জানুয়ারি বিকেলে স্থানীয় শিশুরা ফুটবল খেলতে গিয়ে ঝোপের ভেতর থেকে তাওহীদের গলাকাটা লাশ উদ্ধার করে।

নিহতের পিতা ও মামলার বাদী আল মামুন অভিযোগ করে বলেন, আমার ছেলেকে প্রকাশ্যে ডেকে নিয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছে। অথচ ৯ দিনেও পুলিশ কাউকে ধরতে পারেনি। উল্টো আসামিরা এলাকায় ঘুরে বেড়িয়ে আমাকে ও আমার পরিবারকে মামলা তুলে নিতে  হুমকি দিচ্ছে। আমরা এখন জীবন নিয়ে শঙ্কায় আছি।


স্থানীয় এলাকাবাসীর অভিযোগ, পুলিশের দৃশ্যমান কোনো অভিযান না থাকায় আসামিরা আরও বেপরোয়া হয়ে উঠেছে। তারা বলেন, দ্রুত গ্রেফতার না হলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে।

এ বিষয়ে বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোক্তার আশরাফ উদ্দিন জানান, মামলাটি তদন্তাধীন রয়েছে এবং আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

আরআর

  বিষয়:   তাওহীদ হত্যা  গ্রেফতার  আসামি  পুলিশ 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: