এবারের নির্বাচন কঠিন হবে : মেজর হাফিজ

বরিশাল ব্যুরো

সারাদেশ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম) বলেছেন, আগামী নির্বাচন আমাদের জন্য অত্যন্ত কঠিন হবে। যদিও

2026-01-18T18:59:14+00:00
2026-01-18T18:59:14+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
এবারের নির্বাচন কঠিন হবে : মেজর হাফিজ
বরিশাল ব্যুরো
প্রকাশ: রোববার, ১৮ জানুয়ারি, ২০২৬, ৬:৫৯ পিএম 
সভায় মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদসহ অন্যরা। ছবি : সময়ের আলো
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম) বলেছেন, আগামী নির্বাচন আমাদের জন্য অত্যন্ত কঠিন হবে। যদিও আওয়ামী লীগ মাঠ থেকে পালিয়েছে, তাবুও কঠিন মোকাবেলার মুখোমুখি হতে হবে।

রোববার (১৮ জানুয়ারি) বিকেলে বরিশাল ক্লাব মিলনায়তনে এক সভায় এ মন্তব্য করেন তিনি। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের বরিশাল আগমন উপলক্ষ্যে এ প্রস্তুতি সভার আয়োজন করা হয়।

হাফিজ উদ্দিন আহমেদ, আওয়ামী লীগ মনে করেছিল, তারা এদেশে কেয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকবে। তাই তারা মানুষকে মানুষ বলে গণ্য করেনি। যত ধরনের অত্যাচার ছিল, তা সব চালিয়েছে। বিশেষ করে বিরোধীদলের ওপর যে অত্যাচার চালিয়েছে তা অত্যন্ত লোমহর্ষক। 


তিনি আরও বলেন, এই অত্যাচার-নির্যাতন শেষে গত ২০২৪ সালের ৫ আগস্ট আমরা যে বিজয় অর্জন করেছি, তা এখন বাস্তবে রূপ দেওয়ার সময় এসেছে। আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিজয় অর্জন করতে সকলে মিলে কাজ করতে হবে। 

বিএনপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিনের সভাপতিত্বে প্রস্তুতি সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা সদস্য অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার ও কেন্দ্রীয় যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, জহির উদ্দীন স্বপন প্রমুখ।

এফআর


  বিষয়:   বিএনপি  স্থায়ী কমিটির সদস্য  মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ  নির্বাচন  কঠিন  মেজর হাফিজ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: