তাহসানের ছবি-পদবি মুছলেন রোজা

সময়ের আলো ডেস্ক

আনন্দ সময়

দেশের জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান এবং মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের দাম্পত্য জীবন এক বছরের আগেই ইতি টেনেছে। সম্প্রতি

2026-01-18T20:57:39+00:00
2026-01-18T20:57:39+00:00
 
  শুক্রবার, ৫ জুন ২০২৬,
২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
শুক্রবার, ৫ জুন ২০২৬
আনন্দ সময়
তাহসানের ছবি-পদবি মুছলেন রোজা
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ১৮ জানুয়ারি, ২০২৬, ৮:৫৭ পিএম   (ভিজিট : ১৭২)
সুইমিংপুলে সংগীতশিল্পী তাহসান খান এবং রোজা আহমেদ। ছবি : সংগৃহীত
দেশের জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান এবং মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের দাম্পত্য জীবন এক বছরের আগেই ইতি টেনেছে। সম্প্রতি তাহসান নিজেই জানিয়েছেন, রোজার সঙ্গে তার আর সংসার করা হচ্ছে না।

তাহসানের এই ঘোষণার পরও প্রথমদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের সম্পর্কের কোনো দৃশ্যমান পরিবর্তন দেখা যায়নি। রোজার ইনস্টাগ্রাম প্রোফাইলে তখনও ছিল তাহসানের ছবি, এমনকি নিজের নামের সঙ্গেও যুক্ত ছিল ‘খান’ পদবি। তবে এবার সেই অবস্থানেও এসেছে বড় পরিবর্তন।

সম্প্রতি ইনস্টাগ্রাম থেকে তাহসানের সব ছবি সরিয়ে ফেলেছেন রোজা আহমেদ। একই সঙ্গে নিজের নাম থেকেও বাদ দিয়েছেন ‘খান’ পদবি। আগে যেখানে তার প্রোফাইল নাম ছিল ‘রোজা আহমেদ খান’, এখন সেখানে শুধু ‘রোজা আহমেদ’ লেখা দেখা যাচ্ছে। তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ঘেঁটে কোথাও আর তাহসানের উপস্থিতি নেই।
আরও পড়ুন

এর আগে দাম্পত্য জীবনের ভাঙনের বিষয়টি একটি গণমাধ্যমকে নিশ্চিত করেন তাহসান খান নিজেই। সে সময় তিনি বলেন, ‘খবরটি সত্য। আমরা দীর্ঘদিন ধরেই আলাদা আছি- প্রায় জুলাইয়ের শেষ দিক থেকে। এই মুহূর্তে বিষয়টি নিয়ে বিস্তারিত বলতে চাই না। সময় হলে সব জানানো হবে।’

ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে অনিচ্ছুক উল্লেখ করে তাহসান আরও জানান, বর্তমান পরিস্থিতির কারণে বিষয়টি স্পষ্ট করা প্রয়োজন হয়ে পড়েছে, তবে সব ব্যাখ্যা দিতে তিনি সময় নিতে চান।

উল্লেখ্য, ২০২৫ সালের ৪ জানুয়ারি মাত্র চার মাসের পরিচয়ের পর রোজা আহমেদকে বিয়ে করেছিলেন তাহসান খান। রোজা একজন পেশাদার ও অভিজ্ঞ মেকআপ আর্টিস্ট। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে এক দশকেরও বেশি সময় ধরে ব্রাইডাল মেকআপে কাজ করছেন তিনি। বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে নিজের একটি প্রতিষ্ঠান পরিচালনা করছেন রোজা।

এএডি/


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: