বিপিএলের প্লে–অফে কে কার মুখোমুখি

ক্রীড়া ডেস্ক

খেলা

শেষ হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের ৩০ ম্যাচের প্রথম পর্ব।এবার প্লে-অফের পালা।মঙ্গলবার (২০ জানুয়ারি) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হবে

2026-01-19T00:43:02+00:00
2026-01-19T00:44:36+00:00
 
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,
৩১ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
খেলা
বিপিএলের প্লে–অফে কে কার মুখোমুখি
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬, ১২:৪৩ এএম  আপডেট: ১৯.০১.২০২৬ ১২:৪৪ এএম
সংগৃহীত ছবি
শেষ হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের ৩০ ম্যাচের প্রথম পর্ব। এবার প্লে-অফের পালা। 

মঙ্গলবার (২০ জানুয়ারি) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হবে এলিমিনেটর ও প্রথম কোয়ালিফায়ার। বুধবার দ্বিতীয় কোয়ালিফায়ার, ফাইনাল শুক্রবার।

১০ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে সবার ওপরে থেকে প্রথম পর্ব শেষ করেছে নাজমুল হোসেনের রাজশাহী ওয়ারিয়র্স। আজ শেষ ম্যাচে ঢাকা ক্যাপিটালসের কাছে হারা চট্টগ্রাম রয়্যালস ১২ পয়েন্ট নিয়ে দুইয়ে। 


প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হবে রাজশাহী ও চট্টগ্রাম। চট্টগ্রামের সমান ১২ পয়েন্ট পেলেও নেট রান রেটে পিছিয়ে থাকায় তিনে রংপুর রাইডার্স। 

এলিমিনেটরে দলটির প্রতিপক্ষ সিলেট টাইটানস। ১০ পয়েন্ট নিয়ে লিগ পর্ব শেষ করেছে সিলেটিরা। লিগ পর্ব থেকেই বাদ পড়েছে ঢাকা ক্যাপিটালস ও নোয়াখালী এক্সপ্রেস।

সময়ের আলো/এআর
  বিষয়:   বিপিএল  প্লে–অফ  মুখোমুখি 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: