ভারতের মাটিতে প্রথমবার সিরিজ জয় নিউজিল্যান্ডের

সময়ের আলো ডেস্ক

খেলা

ভারতের মাটিতে এর আগে সাতটি দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ খেলে সবকটিতেই হারের তেতো স্বাদ পেয়েছিল নিউজিল্যান্ড। কিন্তু ইন্দোরে তৃতীয় ও শেষ

2026-01-19T12:07:36+00:00
2026-01-19T12:07:36+00:00
 
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,
৩১ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
খেলা
ভারতের মাটিতে প্রথমবার সিরিজ জয় নিউজিল্যান্ডের
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬, ১২:০৭ পিএম 
ভারতকে হারিয়ে এবার সিরিজ নিশ্চিত করল কিউইরা। ছবি : সংগৃহীত
ভারতের মাটিতে এর আগে সাতটি দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ খেলে সবকটিতেই হারের তেতো স্বাদ পেয়েছিল নিউজিল্যান্ড। কিন্তু ইন্দোরে তৃতীয় ও শেষ ওয়ানডেতে ভারতকে হারিয়ে এবার সিরিজ নিশ্চিত করল কিউইরা। এবার ২-১ ব্যবধানের জয়ে ইতিহাস রচনা করল তারা।

এই সিরিজের তৃতীয় ম্যাচে টসে হেরে প্রথমে ব্যাটিংয়ে নামে নিউজিল্যান্ড। ব্যাটিংয়ে নেমে প্রথম ৫ রানে ২ উইকেট হারায় দলটি। পরে ড্যারেল মিচেল ও গ্লেন ফিলিপসের জুটি বিশাল সংগ্রহ এনে দেয় নিউজিল্যান্ডকে। তাদের জোড়া সেঞ্চুরিতে নিউজিল্যান্ডের ঝুড়িতে যোগ হয় ৮ উইকেটে ৩৩৭ রান।

ফিলিপসের ১০৬ এবং মিচেল খেলেন ১৩৭ রানের দুর্দান্ত এক ইনিংস। শেষ চার ওয়ানডে ইনিংসে তৃতীয় সেঞ্চুরি ছিল এটি মিচেলের। শেষ দিকে মাইকেল ব্রেসওয়েলের ১৮ বলে অপরাজিত ২৮ রানের ইনিংস কিউইদের বড় ইনিংস গড়ে দেয়। 


টার্গেট তাড়া করতে রোহিত ও গিলের ব্যাটে ভালোই শুরু করতে পেড়েছিল ভারত। তবে রোহিত শর্মা ফিরে যান ১১ রান করে। এরপর ক্রিজে নামেন কোহলি। শেষ পর্যন্ত ভারতের জয়ের জন্য লড়েছেন তিনি। অপরপ্রান্তে কোহলি সহায়তা করেছেন নিতিশ রেড্ডি ও রানা। রেড্ডি ৫৩ এবং রানা খেলেন ৫২ রানের ইনিংস।

আর বিরাট কোহলি করেছেন ১২৪ রান, যা ওয়ানডে ক্রিকেটে তার ৫৪তম শতক। টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসর নেয়া কোহলির আন্তর্জাতিক ক্রিকেটে শতক হলো ৮৫টি। ১০০ সেঞ্চুরি নিয়ে তার ওপরে কেবল কিংবদন্তি শচিন টেন্ডুলকার।

কোহলি আউট হওয়ার পর সেই ওভারেই রান আউট হন কুলদীপ যাদব। তার উইকেট হারানোর মধ্য দিয়ে ৪৬ ওভারে ২৯৬ রানে অলআউট হয় ভারত। ৪১ রানে জয় পায় নিউজিল্যান্ড। এই জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে জয় পায় কিউইরা।

সময়ের আলো/কেএইচও 

  বিষয়:   ভারত  মাটি  সিরিজ জয়  নিউজিল্যান্ড 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: