পাকিস্তানে ভূমিকম্প, কাঁপল আরও ৩ দেশ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলে আঘাত হেনেছে মাঝারি মাত্রার এক ভূমিকম্প। এতে অন্তত একজন নিহত ও আরও কয়েজন আহত হয়েছেন। এছাড়া ভূমিকম্পে বেশ

2026-01-19T22:44:14+00:00
2026-01-19T22:44:30+00:00
 
  শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬,
২১ ভাদ্র ১৪৩৩
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
পাকিস্তানে ভূমিকম্প, কাঁপল আরও ৩ দেশ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬, ১০:৪৪ পিএম  আপডেট: ১৯.০১.২০২৬ ১০:৪৪ পিএম
সংগৃহীত ছবি
পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলে আঘাত হেনেছে মাঝারি মাত্রার এক ভূমিকম্প। এতে অন্তত একজন নিহত ও আরও কয়েজন আহত হয়েছেন। এছাড়া ভূমিকম্পে বেশ কিছু বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। শুধু পাকিস্তানই নয় এই ভূমিকম্পে কেঁপে উঠেছে পাকিস্তানের প্রতিবেশী তিন দেশ চীন-আফগানিস্তান-তাজিকিস্তানও।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস বলেছে, সোমবার স্থানীয় সময় দুপুর ১২টা ২১ মিনিটের দিকে পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলীয় কাশ্মিরে ৫ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। ভূপৃষ্ঠ থেকে ৩৫ কিলোমিটার ভূগর্ভে এই ভূমিকম্পের উৎপত্তি হয়েছে। ভূমিকম্পে কেন্দ্রস্থল ছিল উত্তর-পশ্চিম কাশ্মির।

Advertisement

যদিও পাকিস্তানের আবহাওয়া অধিদফতর (পিএমডি) বলেছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৫.৮ এবং ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে উৎপত্তি হয়েছে। গিলগিট-বালতিস্তান অঞ্চলের তথ্যমন্ত্রী গুলাম আব্বাস বলেছেন, ভূমিকম্পের সময় পাহাড় থেকে সড়কে পাথর ধসে পড়ে অন্তত একজন নিহত হয়েছেন।
 
তিনি বলেন, পাহাড়ি ওই অঞ্চলের বিভিন্ন স্থানে বহু কাঁচা ঘর ধসে পড়েছে কিংবা ক্ষতিগ্রস্ত হয়েছে। ভূমিকম্পের কারণে সৃষ্ট ভূমিধসে কয়েকটি সড়ক ও চলাচলের পথ বন্ধ হয়ে গেছে। পরিস্থিতি স্বাভাবিক করার জন্য সরকারিভাবে ভারী যন্ত্রপাতি মোতায়েন করে ধ্বংসাবশেষ সরানোর কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন তিনি।
 
দেশটির সংবাদমাধ্যম বলেছে, রাজধানী ইসলামাবাদসহ পেশাওয়ার, সোয়াত, মার্দান এবং গিলগিট-বালতিস্তানের বিভিন্ন এলাকায় কম্পন অনুভূত হয়। এতে আতঙ্কিত মানুষজন ঘরবাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে আসেন।
 
সময়ের আলো/এআর
  বিষয়:   পাকিস্তান  ভূমিকম্প  আঘাত 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: