কাজ দিয়ে নিরপেক্ষতা প্রমাণ করতে হবে : পররাষ্ট্র উপদেষ্টা

পটুয়াখালী প্রতিনিধি

সারাদেশ

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, সরকারি কর্মকর্তাদের নিরপেক্ষতা তাদের কাজ দিয়ে প্রমাণ করতে হবে। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কোনো দলের প্রতি

2026-01-20T14:11:35+00:00
2026-01-20T14:11:43+00:00
 
  মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬,
৪ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
সারাদেশ
কাজ দিয়ে নিরপেক্ষতা প্রমাণ করতে হবে : পররাষ্ট্র উপদেষ্টা
পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, ২:১১ পিএম  আপডেট: ২০.০১.২০২৬ ২:১১ পিএম
মঙ্গলবার দুপুরে পটুয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কথা বলেন তৌহিদ হোসেন। সংগৃহীত ছবি
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, সরকারি কর্মকর্তাদের নিরপেক্ষতা তাদের কাজ দিয়ে প্রমাণ করতে হবে। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কোনো দলের প্রতি সমর্থন থাকতেই পারে। কিন্তু কর্মক্ষেত্রে সেটি প্রকাশ করা যাবে না।  

মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে পটুয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। 

তৌহিদ হোসেন বলেন, সব বিষয়ে একমত না হতে পারলেও পরিবর্তনের জন্য মানুষ গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে থাকবে। অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন চায় কিন্তু পরিবর্তনের স্বার্থে গণভোটে ‘হ্যাঁ’-কে বিজয়ী করতে কাজ করছে। 

নির্বাচনে বিপুলসংখ্যক বিদেশি পর্যবেক্ষক উপস্থিত থাকবেন বলেও জানান তিনি। 


জেলা প্রশাসক শহীদ হোসেন চৌধুরীর সভাপতিত্বে মতবিনিময় সভায় পুলিশ সুপার মো. আবু ইউসুফসহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরআর

  বিষয়:   পররাষ্ট্র উপদেষ্টা  নির্বাচন  সরকারি কর্মকর্তা  মো. তৌহিদ হোসেন 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: