হাইকোর্টে গেলেন হাসনাতের আসনের বিএনপি প্রার্থী

নিজস্ব প্রতিবেদক

সারাদেশ

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী তার প্রার্থিতা ফিরিয়ে পেতে হাইকোর্টে রিট করেছেন।মঙ্গলবার (২০ জানুয়ারি) শুনানির জন্য নির্ধারিত

2026-01-20T14:48:46+00:00
2026-01-20T14:48:46+00:00
 
  শনিবার, ১৩ জুন ২০২৬,
৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
শনিবার, ১৩ জুন ২০২৬
সারাদেশ
হাইকোর্টে গেলেন হাসনাতের আসনের বিএনপি প্রার্থী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, ২:৪৮ পিএম   (ভিজিট : ১৯০)
হাসনাত আব্দুল্লাহ এবং মঞ্জুরুল আহসান মুন্সী। ছবি : সংগৃহীত
কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী তার প্রার্থিতা ফিরিয়ে পেতে হাইকোর্টে রিট করেছেন।

মঙ্গলবার (২০ জানুয়ারি) শুনানির জন্য নির্ধারিত ছিল, তবে আদালত শুনানি দিন পরিবর্তন করে বুধবার (২১ জানুয়ারি) নির্ধারণ করেছেন। বিষয়টি তার আইনজীবী ব্যারিস্টার রেজভিউল আহসান মুন্সী নিশ্চিত করেছেন।

এর আগে রিটার্নিং কর্মকর্তা মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছিলেন। কিন্তু এই সিদ্ধান্তের বিরুদ্ধে এনসিপির প্রার্থী হাসনাত আব্দুল্লাহ নির্বাচন কমিশনে আপিল করেন। শুনানির পর শনিবার নির্বাচন কমিশন মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্রকে অবৈধ ঘোষণা করে।

চেম্বার আদালত মঞ্জুরুল আহসান মুন্সীর ঋণখেলাপির বিষয়টি স্থগিত করে রুল জারি করেন এবং দুই সপ্তাহের মধ্যে হাইকোর্টকে রুল নিষ্পত্তি করার নির্দেশ দেন। প্রিমিয়ার ব্যাংকের আইনজীবী জানিয়েছেন, প্রার্থীর ঋণ পুনঃতফসিল হওয়ায় রুল নিষ্পত্তি হলে তিনি দ্রুত ঋণখেলাপি থেকে মুক্ত হবেন।
আরও পড়ুন

মামলার শুনানিতে প্রিমিয়ার ব্যাংকের পক্ষে ছিলেন ব্যারিস্টার বিভূতি তরফদার এবং অপরপক্ষে আইনজীবী সাইফুল্লাহ মামুন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ৯ জানুয়ারি মঞ্জুরুল আহসান মুন্সী নির্বাচন কমিশনে আসনটিতে প্রতিদ্বন্দ্বী প্রার্থী হাসনাতের মনোনয়ন বাতিলের আবেদন করেছিলেন। তবে শনিবার কমিশন তার আবেদন নামঞ্জুর করেছে, ফলে মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়ন বৈধ থাকছে।

এএডি/


  বিষয়:   হাইকোর্ট  হাসনাত  আসন  বিএনপি  প্রার্থী 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: