পতাকা টাঙাতে গিয়ে অজ্ঞান পর্তুগাল-সমর্থক, উদ্ধার করল ফায়ার সার্ভিস

গাইবান্ধা প্রতিনিধি

সারাদেশ

প্রিয় দলের পতাকা টাঙাতে একটি বড় কদম গাছে উঠতে গিয়ে গাছের মাথায়ই জ্ঞান হারিয়ে বসেন শামীম (৩০) নামে পর্তুগালের এক

2026-06-13T17:25:34+00:00
2026-06-13T17:25:34+00:00
 
  সোমবার, ১২ অক্টোবর ২০২৬,
২৭ আশ্বিন ১৪৩৩
সোমবার, ১২ অক্টোবর ২০২৬
সারাদেশ
পতাকা টাঙাতে গিয়ে অজ্ঞান পর্তুগাল-সমর্থক, উদ্ধার করল ফায়ার সার্ভিস
গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৩ জুন, ২০২৬, ৫:২৫ পিএম 
বিশ্বকাপ উন্মাদনা সারা দেশের মতো গাইবান্ধার পলাশবাড়িতেও ছড়িয়ে পড়েছে। ছবি : সংগৃহীত
প্রিয় দলের পতাকা টাঙাতে একটি বড় কদম গাছে উঠতে গিয়ে গাছের মাথায়ই জ্ঞান হারিয়ে বসেন শামীম (৩০) নামে পর্তুগালের এক সমর্থক। শেষ পর্যন্ত ফায়ার সার্ভিসের কৌশলী উদ্ধার অভিযানে বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান তিনি।

শনিবার (১৩ জুন) দুপুরে পলাশবাড়ি উপজেলার পৌর শহরের বৈরী হরিনমারী গ্রামে এ ঘটনা ঘটে। শামীম ওই গ্রামের বাসিন্দা।

বিশ্বকাপকে সামনে রেখে সারা দেশের মতো পলাশবাড়িতেও পছন্দের দলের পতাকা টাঙানোর হিড়িক পড়ে গেছে। সেই উন্মাদনাতেই শনিবার দুপুরে পর্তুগালের পতাকা হাতে গ্রামের একটি বড় কদম গাছে উঠে পড়েন শামীম। গাছে উঠে পতাকা টাঙানোর চেষ্টার একপর্যায়ে হঠাৎ জ্ঞান হারান তিনি এবং ভারসাম্য হারিয়ে গাছের ডালে আটকে পড়েন। নিচে দাঁড়িয়ে থাকা স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে ঘাবড়ে যান। তাৎক্ষণিকভাবে একজন স্থানীয় যুবক গাছে উঠে শামীমকে ধরে রাখেন, যাতে তিনি নিচে পড়ে না যান। একইসঙ্গে বাকিরা দ্রুত পলাশবাড়ি ফায়ার সার্ভিস স্টেশনে খবর পাঠান।


খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পলাশবাড়ি ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। দলটি দক্ষতার সঙ্গে গাছে উঠে শামীমকে নিরাপদে নিচে নামিয়ে আনে। এরপর ঘটনাস্থলেই তার প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়।

পলাশবাড়ি ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার মোহাম্মদ লোকমান হাকিম বলেন, ‘যুবককে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, গাছে ওঠার পর মাথা ঘুরে এমন হয়েছে। প্রাথমিক চিকিৎসার পর তিনি সুস্থ আছেন।’

এ ঘটনার প্রেক্ষিতে উদ্বেগ প্রকাশ করেছেন ফায়ার সার্ভিস কর্মকর্তারা। লোকমান হাকিম জানান, ফিফা বিশ্বকাপ ঘিরে সারা দেশেই পতাকা টাঙানোর প্রতিযোগিতা লক্ষণীয়ভাবে বেড়ে গেছে। সমর্থকরা উঁচু গাছ, বৈদ্যুতিক খুঁটি ও ভবনের ছাদে উঠে পতাকা লাগাতে গিয়ে ছোট-বড় নানা দুর্ঘটনায় পড়ছেন। তিনি সব বয়সের সমর্থক, বিশেষ করে অভিভাবকদের প্রতি পতাকা টাঙানোর বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানান। শিশু ও কিশোরদের এ ধরনের ঝুঁকিপূর্ণ কাজ থেকে বিরত রাখতে পরিবারের সদস্যদের সচেতন ভূমিকা রাখতে অনুরোধ করেন।

/মহু
  বিষয়:   পতাকা  পর্তুগাল  উদ্ধার  বিশ্বকাপ 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: