স্পেনে আবারও ট্রেন দুর্ঘটনা, বহু হতাহত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

দুই দিনের মাথায় স্পেনে আবারও ট্রেন দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় ট্রেনের চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩৭ জন, তাদের মধ্যে

2026-01-21T11:40:32+00:00
2026-01-21T11:40:32+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
স্পেনে আবারও ট্রেন দুর্ঘটনা, বহু হতাহত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬, ১১:৪০ এএম 
বার্সেলোনা থেকে ৩৫ কিলোমিটার পশ্চিমে যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে এ দুর্ঘটনা ঘটে। ছবি : নিউইয়র্ক টাইমস
দুই দিনের মাথায় স্পেনে আবারও ট্রেন দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় ট্রেনের চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩৭ জন, তাদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর।  

স্থানীয় সময় মঙ্গলবার (২০ জানুয়ারি) দেশটির শহর বার্সেলোনা থেকে ৩৫ কিলোমিটার পশ্চিমে যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে হতাহতের এই ঘটনা হয়। খবর বিবিসির। 

উদ্ধার তৎপরতায় অন্তত ৩৫ জনকে নিরাপদে উদ্ধার করা গেলেও বাকিরা ক্ষতিগ্রস্ত বগিতে আটকে পড়ে। সবাইকে উদ্ধার করে কাছাকাছি তিনটি হাসপাতালে পাঠানো হয়। এরমধ্যে ২৬ জনের অবস্থা খুব একটা গুরুতর নয়। 

প্রাথমিক পর্যবেক্ষণে দুর্ঘটনার জন্য ব্যাপক ঝড় বৃষ্টির তাণ্ডবকে দায়ী করেছে ফায়ার সার্ভিস। ঝড়ের কারণে রেল লাইনের ওপর পড়ে থাকা একটি দেয়ালের ভাঙা অংশের সাথে সংঘর্ষে ট্রেনটি লাইনচ্যুত হয়। 


এর আগে, গত শনিবার আরেকটি কমিউটার ট্রেন দুর্ঘটনায় অন্তত ৪২ জনের প্রাণহানি হয়েছে। গুরুতর আহত অনেকে এখনও হাসপাতালে চিকিৎসাধীন।

সময়ের আলো/এসকে/ 


  বিষয়:   স্পেন  ট্রেন দুর্ঘটনা  নিহত 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: