রাতের আঁধারে কাটা হচ্ছে জমির টপ সয়েল, ৪ লাখ টাকা জরিমানা

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি

সারাদেশ

মানিকগঞ্জে প্রশাসনের নজরদারি এড়াতে রাতের আঁধারে কৃষিজমির টপ সয়েল কেটে নেওয়ার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এসময় অভিযুক্ত এক

2026-01-23T16:31:46+00:00
2026-01-23T16:31:46+00:00
 
  বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬,
৮ আশ্বিন ১৪৩৩
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
রাতের আঁধারে কাটা হচ্ছে জমির টপ সয়েল, ৪ লাখ টাকা জরিমানা
সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬, ৪:৩১ পিএম 
রাতের আঁধারে কাটা হচ্ছে জমির টপ সয়েল, ৪ লাখ টাকা জরিমানা। ছবি : সময়ের আলো
মানিকগঞ্জে প্রশাসনের নজরদারি এড়াতে রাতের আঁধারে কৃষিজমির টপ সয়েল কেটে নেওয়ার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এসময় অভিযুক্ত এক ব্যক্তিকে চার লাখ টাকা জরিমানা করা হয়। 

শুক্রবার (২৩ জানুয়ারি) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাবেল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

এর আগে, বৃহস্পতিবার দিবাগত গভীর রাত পর্যন্ত সিংগাইর উপজেলার চারটি স্থানে এ অভিযান চালানো হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, প্রশাসনের তৎপরতার কারণে রাতের আঁধারে অবৈধভাবে কৃষিজমির টপ সয়েল কেটে নিচ্ছে মাটি ব্যবসায়ীরা। এমন অভিযোগে বৃহস্পতিবার রাত ৮টা থেকে গভীর রাত পর্যন্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাবেল উদ্দিনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। অভিযানকালে সিংগাইর উপজেলার বলধারা, বায়রা ও সায়েস্তা ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধভাবে কৃষিজমির মাটি কাটার কার্যক্রম বন্ধ করা হয়। একই সঙ্গে মাটিকাটার কাজে ব্যবহৃত তিনটি এক্সকেভেটর অকার্যকর করা হয়েছে।


এসময় বায়রা ইউনিয়নে মাটি কাটার ঘটনায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী মামলায় একজনকে চার লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযান চলাকালে সিংগাইর থানা পুলিশ, গ্রাম পুলিশ, ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয়রা সহযোগিতা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাবেল উদ্দিন বলেন, কৃষিজমি রক্ষায় অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অবস্থান কঠোর। জনস্বার্থে এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। 

এফআর
  বিষয়:   মানিকগঞ্জ  সিংগাইর  জমির টপ সয়েল  জরিমানা 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: