ছাত্রলীগ নেতার স্ত্রী ও শিশু সন্তানের মরদেহ উদ্ধার

বাগেরহাট প্রতিনিধি

সারাদেশ

বাগেরহাটে এক ছাত্রলীগ নেতার নয় মাস বয়সী শিশু সন্তান ও স্ত্রী কানিজ সুবর্ণা স্বর্ণালীর (২২) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার (২৩

2026-01-23T20:54:13+00:00
2026-01-23T23:32:38+00:00
 
  বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬,
১৮ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
ছাত্রলীগ নেতার স্ত্রী ও শিশু সন্তানের মরদেহ উদ্ধার
বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬, ৮:৫৪ পিএম  আপডেট: ২৩.০১.২০২৬ ১১:৩২ পিএম
মা ও মেয়ের মৃত্যুর খবরে এলাকাবাসী ও স্বজনদের ভিড়। সংগৃহীত ছবি
বাগেরহাটে এক ছাত্রলীগ নেতার নয় মাস বয়সী শিশু সন্তান ও স্ত্রী কানিজ সুবর্ণা স্বর্ণালীর (২২) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে সদর উপজেলার সাবেকডাঙ্গা গ্রামের বাড়িতে ঝুলন্ত অবস্থায় ওই নারীর এবং মেঝে থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করে পুলিশ। 

Advertisement
স্বর্ণালী বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি জুয়েল হাসান সাদ্দামের স্ত্রী। আর তাদের সন্তানের নাম নাজিম হোসেন। সাদ্দাম বর্তমানে বিভিন্ন মামলায় যশোর কারাগারে বন্দি রয়েছেন।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, গত পাঁচ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর গোপালগঞ্জ থেকে গ্রেফতার হন ছাত্রলীগ নেতা সাদ্দাম। দীর্ঘদিন ধরে স্বামী কারাবন্দি থাকায় মানসিকভাবে ভেঙে পড়েছিলেন স্বর্ণালী। তাকে কারাগার থেকে মুক্ত করার জন্য তিনি আপ্রাণ চেষ্টা চালিয়ে আসছিলেন। এতে ব্যর্থ হয়ে চরম হতাশা ও একাকিত্ব থেকে তিনি এমন পথ বেছে নিয়েছেন বলে ধারণা করছেন স্বজনরা।

তাদের ধারণা, হতাশা থেকেই প্রথমে ৯ মাসের শিশুকে বালতিতে থাকা পানিতে চুবিয়ে হত্যার পর নিজে আত্মহত্যা করেছেন স্বর্ণালী।


বাগেরহাট সদর থানার ওসি (তদন্ত) মো. আলাউদ্দিন বলেন, স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে স্বর্ণালী ও তার শিশু সন্তানের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

তিনি আরও বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এটি হত্যা নাকি আত্মহত্যা, সে বিষয়ে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এফআর
  বিষয়:   বাগেরহাট  ছাত্রলীগ নেতা  স্ত্রী  শিশু সন্তান  মরদেহ  উদ্ধার 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: