মাজারে যাওয়ার পথে পিকআপ উল্টে নিহত ২

কিশোরগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

কিশোরগঞ্জের অষ্টগ্রামে মাজারে যাওয়ার পথে পিকআপ উল্টে হাদিস মিয়া (৫০) ও নূর আলম (৪৫) নামে দুইজন নিহত হয়েছেন। এই ঘটনায়

2026-01-24T16:03:30+00:00
2026-01-24T16:03:30+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
সারাদেশ
মাজারে যাওয়ার পথে পিকআপ উল্টে নিহত ২
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ৪:০৩ পিএম 
সংগৃহীত ছবি
কিশোরগঞ্জের অষ্টগ্রামে মাজারে যাওয়ার পথে পিকআপ উল্টে হাদিস মিয়া (৫০) ও নূর আলম (৪৫) নামে দুইজন নিহত হয়েছেন। এই ঘটনায় আরও ১০ জন আহত হয়।  

শনিবার (২৪ জানুয়ারি) সকালে উপজেলার জিরো পয়েন্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানান, মিঠামইন ঘাগড়া এলাকা থেকে ব্রাহ্মণবাড়িয়ায় মাজারে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেন ১৫ জনের একটি দল। তাদের বহনকারী পিকআপটি জিরোপয়েন্ট এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে গিয়ে ধাক্কা লাগে। এ সময় পিকআপে থাকা কয়েকজন যাত্রী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে অষ্টগ্রাম হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক হাদিস মিয়া ও নূর আদমকে মৃত ঘোষণা করেন।


অষ্টগ্রাম থানার উপ-পরিদর্শক (এসআই) শেখ ফজলুল করিম বলেন, আহতদের মধ্যে ৫ জনকে অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও উন্নত চিকিৎসার জন্য অন্য ৫ জনকে কিশোরগঞ্জ শহিদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

সময়ের আলো/আআ



  বিষয়:   দুর্ঘটনা  মাজার  নিহত  আহত 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: