সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এ এস এম শাহরিয়ার কবির বলেছেন, আসন্ন নির্বাচনে ইনসাফ কায়েমের লক্ষ্যে ‘দাঁড়িপাল্লা’ প্রতীককে জয়যুক্ত করা সবার ঈমানী দায়িত্ব। তিনি বলেন, দাড়িঁপাল্লায় ভোট দেওয়ার মাধ্যমে আমরা আল্লাহকে খুশি করব, যাতে পরকালে কবরে গিয়ে বলতে পারি দ্বীন কায়েমের পক্ষে ভোট দিয়েছি।
শুক্রবার (২৩ জানুয়ারি) রাতে নওগাঁ পৌরসভার আরজি-নওগাঁ বিদ্যালয় মাঠে জামায়াত ইসলামী আয়োজিত এক নির্বাচনী সভায় প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শাহরিয়ার কবির বলেন, ‘দাড়িঁপাল্লায় ভোট দেওয়ার মাধ্যমে আমরা আল্লাহকে খুশি করব, যাতে পরকালে কবরে গিয়ে বলতে পারি দ্বীন কায়েমের পক্ষে ভোট দিয়েছি। যে ভোট নিয়ে দেশের জন্য কাজ করবে না, সে আমানত খেয়ানতকারী।’
তিনি বলেন, ‘জামায়াত ইসলামীর প্রার্থীরা গদিতে বসার জন্য নয়, বরং জনগণের সেবক হতে দাঁড়িয়েছে।’
তিনি আরও বলেন, ‘জামায়াতের আমির স্পষ্ট করেছেন-দলের কেউ যদি আমানত খেয়ানত করে, তবে তাকে কঠোর শাস্তি পেতে হবে। অন্য কোনো দলের নেতা এমন কথা বলার সাহস দেখায়নি।’
সময়ের আলো/কেএইচও