আপনারা জালিমের ভূমিকায় আসবেন না : জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক

সারাদেশ

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা কি চাই সেই ফ্যাসিবাদ ফিরে আসুক? এদের বিরুদ্ধে গর্জে উঠতে হবে। একসঙ্গে

2026-01-24T22:15:13+00:00
2026-01-24T22:15:13+00:00
 
  শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬,
১১ আশ্বিন ১৪৩৩
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
আপনারা জালিমের ভূমিকায় আসবেন না : জামায়াত আমির
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ১০:১৫ পিএম 
‎শনিবার রাতে পাবনা সরকারি অ্যাডওয়ার্ড কলেজ মাঠে কথা বলেন ডা. শফিকুর রহমান। সংগৃহীত ছবি
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা কি চাই সেই ফ্যাসিবাদ ফিরে আসুক? এদের বিরুদ্ধে গর্জে উঠতে হবে। একসঙ্গে ১৫ বছর মজলুম ছিলাম। ৫ আগস্টের পরিবর্তনের সঙ্গে ধৈর্য ধরার চেষ্টা করেছি। প্রতিটি মানুষের হয়ে চৌকিদারের ভূমিকায় থেকেছি। আপনারা মজলুম ছিলেন, জালিমের ভূমিকায় আসবেন না।

‎শনিবার (২৪ জানুয়ারি) রাতে পাবনা সরকারি অ্যাডওয়ার্ড কলেজ মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় এসব কথা বলেন তিনি। 

ডা. শফিকুর রহমান বলেন, এ দেশে মুক্তিকামী জনতার উত্থান দেখে কেউ কেউ ফুসফাস করছে। তোমাদের অভ্যন্তরীণ বিষয়ে আমরা নাক গলাব না, আমাদের অভ্যন্তরীণ বিষয়ে তোমরা নাক গলাবে না। আমাদের বিষয়ে নাক অনেক গলিয়েছেন।
‎
‎তিনি বলেন, আমাদের ১১ জন কেন্দ্রীয় নেতাকে জেলের মধ্যে ঠান্ডা মাথায় খুন করেছে ফ্যাসিস্টরা। আমিরে জামায়াত মতিউর রহমান নিজামীকে হত্যা করা হয়েছে। ৫ বারের এমপি মাওলানা আব্দুস সোবহানকেও জেলের ভেতরে ঠান্ডা মাথায় খুন করেছে। সেদিন চোখের পানি পাবনায় রেখে গিয়েছিলাম। তারা যে আকাঙ্ক্ষা নিয়ে বিদায় নিয়েছেন, আমরাও সেই কাজ করছি। 

‎
তিনি বলেন, ‎আমরা চাঁদাবাজি করিনি, মামলা বাণিজ্য করিনি, দুর্নীতি করিনি। সাড়ে ৩ কোটি কর্মীর সংগঠনকে এভাবে আল্লাহর দয়া ছাড়া কেউ ঠিক রাখতে পারে না। কেউ বলে না জামায়াতের নেতারা চাঁদাবাজ, মামলাবাজ ও সন্ত্রাসী।
‎‎
জামায়াত আমির বলেন, ‎আমাদের এক হাজারের বেশি সহকর্মীকে খুন করা হয়েছে। ৭০০ নেতাকর্মীকে গুম করা হয়েছে। এক মিনিটও অফিস খুলতে পারিনি। নেতৃবৃন্দের বাড়িতে বুলডোজার দিয়ে ভাঙা হয়েছে। যখন আমাদের ছেলেরা রাস্তায় নেমেছিল তখন আমরা সেজদায় ছিলাম।

আরআর
  বিষয়:   জামায়াত আমির  ডা. শফিকুর রহমান  নির্বাচন 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: