সৎ ও আদর্শবান নেতৃত্ব ছাড়া দেশের মুক্তি নেই : মামুনুল হক

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

সারাদেশ

সৎ ও আদর্শবান নেতৃত্ব ছাড়া দেশের মুক্তি নেই বলে মন্তব্য করেছেন খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।শনিবার (২৪ জানুয়ারি) বিকেল

2026-01-24T22:52:23+00:00
2026-01-24T22:52:23+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
সৎ ও আদর্শবান নেতৃত্ব ছাড়া দেশের মুক্তি নেই : মামুনুল হক
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ১০:৫২ পিএম 
সমাবেশে মাওলানা মামুনুল হকসহ অন্যরা। ছবি : সময়ের আলো
সৎ ও আদর্শবান নেতৃত্ব ছাড়া দেশের মুক্তি নেই বলে মন্তব্য করেছেন খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।

শনিবার (২৪ জানুয়ারি) বিকেল তিনটায় পটুয়াখালীর বাউফলের পাবলিক মাঠে অনুষ্ঠিত এক জনসভায় এ কথা বলেন তিনি। পটুয়াখালী-২ আসনে দশ দলীয় জোটের প্রার্থী শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনি প্রচারণা হিসেবে এ সমাবেশের আয়োজন করা হয়।

মামুনুল হক বলেন, আজ দেশ এমন একটি সময় পার করছে— যখন সৎ, যোগ্য ও আল্লাহভীরু নেতৃত্ব ছাড়া জনগণের মুক্তি সম্ভব নয়। দুর্নীতি, জুলুম ও বৈষম্যের অবসান ঘটাতে হলে আদর্শবান মানুষকে সংসদে পাঠাতে হবে।

তিনি আরও বলেন, আপনার একটি ভোট শুধু একজন প্রার্থীকে নয়, বরং একটি আদর্শকে বিজয়ী করতে পারে। তাই ভেবেচিন্তে ও আল্লাহকে ভয় করে ভোট দেবেন।


দাঁড়িপাল্লার পক্ষে ভোট চেয়ে মামুনুল হক বলেন, দাঁড়িপাল্লা ইনসাফ ও ন্যায়ের প্রতীক। যারা ইসলাম, দেশ ও মানুষের কল্যাণ চায়, তাদের উচিত এই প্রতীকের পক্ষে অবস্থান নেওয়া।

জনসভায় এনসিপির মুখ্য সমন্বয়ক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর পুত্র শামীম সাঈদী, উপজেলা নায়েবে আমির মাওলানা রফিকুল ইসলাম, খেলাফত মজলিশের জেলা সহসভাপতি আইয়ুব বিন মুসা, বাউফল উপজেলা এবি পার্টির আহ্বায়ক রুহুল আমিন, জেলা খেলাফত মজলিশের সভাপতি মুফতি আব্বাস আলী প্রমুখ উপস্থিত ছিলেন।


এফআর


  বিষয়:   পটুয়াখালী  সৎ  আদর্শবান  নেতৃত্ব  দেশ  মুক্তি  মামুনুল হক 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: