লন্ডন থেকে এক নতুন মুফতি এসেছে : রাশেদ প্রধান

পলাশবাড়ী (গাইবান্ধা) সংবাদদাতা

সারাদেশ

জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, লন্ডন থেকে এক নতুন মুফতি এসেছে। উনি নির্ধারণ করছেন কে

2026-01-24T23:58:51+00:00
2026-01-25T00:01:28+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
সারাদেশ
লন্ডন থেকে এক নতুন মুফতি এসেছে : রাশেদ প্রধান
পলাশবাড়ী (গাইবান্ধা) সংবাদদাতা
প্রকাশ: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ১১:৫৮ পিএম  আপডেট: ২৫.০১.২০২৬ ১২:০১ এএম  (ভিজিট : ২৮১)
বক্তব্য রাখছেন জাগপার সহসভাপতি রাশেদ প্রধান। ছবি : সময়ের আলো
জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, লন্ডন থেকে এক নতুন মুফতি এসেছে। উনি নির্ধারণ করছেন কে মুসলমান আর কে বিধর্মী। এসব চলবে না। 

শনিবার (২৪ জানুয়ারি) গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার এস এম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ১০ দলীয় জোটের নির্বাচনি জনসভায় এসব কথা বলেন তিনি।

রাশেদ প্রধান বলেন, আপনাদের জেলার নামটাই বেশ সুন্দর। গাই-গরুগুলো বেধে রাখার জন্য গাইবান্ধা। গাই-গরু বাঁধার সেই দড়িগুলো তৈরি আছে তো? গাই-গরুর জায়গায় এবার চাঁদাবাজদের বাঁধতে হবে। দুর্নীতিবাজ ও সন্ত্রাসীদের বেঁধে রাখতে হবে।


জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। এসময় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিগবাতুল্লাহ সিবগা, এনসিপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম জুয়েলসহ দশ দলীয় জোটের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

এফআর


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: