নিয়ন্ত্রণ হারিয়ে চায়ের দোকানে ট্রাক, প্রাণ গেল ঘুমন্ত নারীর

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

সারাদেশ

নওগাঁর ধামইরহাটে বালু বহনকারী একটি খালি ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে অজ্ঞাত এক প্রতিবন্ধী নারীর মৃত্যু হয়েছে।রোববার (২৫ জানুয়ারি) ভোরে

2026-01-25T13:49:11+00:00
2026-01-25T13:49:11+00:00
 
  বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬,
১৫ আশ্বিন ১৪৩৩
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
নিয়ন্ত্রণ হারিয়ে চায়ের দোকানে ট্রাক, প্রাণ গেল ঘুমন্ত নারীর
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৫ জানুয়ারি, ২০২৬, ১:৪৯ পিএম 
নিয়ন্ত্রণহীন ট্রাকের ধাক্কায় ভেঙে পড়ে কলেজের দেয়াল। সংগৃহীত ছবি
নওগাঁর ধামইরহাটে বালু বহনকারী একটি খালি ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে অজ্ঞাত এক প্রতিবন্ধী নারীর মৃত্যু হয়েছে। 

রোববার (২৫ জানুয়ারি) ভোরে উপজেলার আমাইতাড়া বাজার এলাকায় ধামইরহাট সরকারি এমএম ডিগ্রি কলেজের সামনে এ ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানায়, রোববার ভোরের দিকে জয়পুরহাট থেকে ধামইরহাট হয়ে আমায়তাড়ার দিকে যাচ্ছিল বালু বহনকারী খালি ড্রাম ট্রাক। ধামইরহাট এম এম ডিগ্রি কলেজের সামনে এসে নিয়ন্ত্রণ হারায় ট্রাকটি। টিনশেডের একটি চায়ের দোকানসহ কলেজের দেয়াল ভেঙে ঘাতক ট্রাকটি কলেজ মাঠের ভেতরে ঢুকে পড়ে। এ সময় ওই চায়ের দোকানে ঘুমন্ত অবস্থায় শুয়ে থাকা অজ্ঞাত এক প্রতিবন্ধী নারীর মৃত্যু হয়।

ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহটি থানা হেফাজতে নেওয়া হয়েছে।


এ ঘটনায় চালক পালিয়ে গেলেও ট্রাকটি থানায় জব্দ করা হয়েছে। সড়ক দুর্ঘটনা আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আরআর
  বিষয়:   ধামইরহাট  সড়ক দুর্ঘটনা  নিহত  নারী 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: