ইট-বালি রেখে জামায়াত প্রার্থীর নির্বাচনি অফিস বন্ধের অভিযোগ

নারায়ণগঞ্জ সংবাদদাতা

সারাদেশ

নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে জামায়াত মনোনীত প্রার্থীর নির্বাচনি অফিসের সামনে ইট ও বালি রেখে অফিস বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয়

2026-01-25T21:48:04+00:00
2026-01-25T21:48:04+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
ইট-বালি রেখে জামায়াত প্রার্থীর নির্বাচনি অফিস বন্ধের অভিযোগ
নারায়ণগঞ্জ সংবাদদাতা
প্রকাশ: রোববার, ২৫ জানুয়ারি, ২০২৬, ৯:৪৮ পিএম 
ইট-বালি রেখে জামায়াত প্রার্থীর নির্বাচনি অফিস বন্ধের অভিযোগ। ছবি : সময়ের আলো
নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে জামায়াত মনোনীত প্রার্থীর নির্বাচনি অফিসের সামনে ইট ও বালি রেখে অফিস বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে।

রোববার (২৫ জানুয়ারি) সকালে উপজেলার দাউদপুর ইউনিয়নের হাংকুর এলাকায় এ ঘটনা ঘটে। 

এদিকে, এ ঘটনায় জামায়াতের নারায়ণগঞ্জ জেলা কমিটির আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ইসরাফিল হোসাইন রূপগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। অভিযোগে দাউদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট হেলাল উদ্দিনের নাম উল্লেখ করা হয়। 

তবে অভিযোগ অস্বীকার করেছেন বিএনপি নেতা হেলাল।

লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, দাউদপুর হাংকুর এলাকায় জামায়াত দলীয় প্রার্থীর নির্বাচনি কার্যক্রম পরিচালনার জন্য অস্থায়ী অফিস হিসাবে একটি টিনশেড ঘর ভাড়ায় নেয়। এ সময় দাউদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট হেলাল সেখানে অফিস নিতে বাধা দেন। 

তবে আজ (রোববার) সকালে জামাত কর্মীরা অফিসে যাওয়ার পর দেখতে পান, কার্যালয়ের মূল প্রবেশপথ অবরোধ করে ট্রাকভর্তি বালু ও ইটের স্তূপ ফেলে রাখা হয়েছে। 


এ বিষয়ে জামায়াত প্রার্থী আনোয়ার হোসেন মোল্লা বলেন, শনিবার আমি সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে দাঁড়িপাল্লা মার্কার পক্ষে আমাদের মহিলা কর্মীদের নির্বাচনি প্রচারণায় বাধাসহ ও হামলার ঘটনায় সুনির্দিষ্ট অভিযোগ দিয়েছিলাম। একদিন যেতে না যেতেই হাংকুরে আমাদের নির্বাচনি কার্যালয়ে রাতের অন্ধকারে ইট-বালি ফেলে অফিস বন্ধ করে দেওয়া হয়েছে। আমি এর তীব্র নিন্দা জানাই। 

তিনি আরও বলেন, প্রশাসনকে বলছি, অনতিবিলম্বে অফিস খুলে দেওয়া হোক। আর যদি না হয় তাহলে বুঝব, প্রশাসন লেভেল প্লেইন ফিল্ড তৈরি করতে ব্যর্থ।

জানতে চাইলে দাউদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হেলাল উদ্দিন বলেন, আমার বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। ইট-বালু কে রেখে গেছে, সেটা আমার জানা নেই।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন জানান, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

এফআর


  বিষয়:   নারায়ণগঞ্জ  ইট  বালি  জামায়াত প্রার্থী  নির্বাচনি অফিস  বন্ধ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: