নির্বাচন থেকে সরে দাঁড়ালেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী

পাবনা প্রতিনিধি

সারাদেশ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-১ (সাঁথিয়া) আসনে শেষ মুহূর্তে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী

2026-01-26T23:21:11+00:00
2026-01-26T23:21:11+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
সারাদেশ
নির্বাচন থেকে সরে দাঁড়ালেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী
পাবনা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬, ১১:২১ পিএম 
সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক আবু সাইয়িদ। ছবি : সংগৃহীত
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-১ (সাঁথিয়া) আসনে শেষ মুহূর্তে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী ও সদ্য বিএনপিতে যোগ দেওয়া অধ্যাপক আবু সাইয়িদ। একই সঙ্গে তিনি বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ভিপি শামসুর রহমানের পক্ষে সক্রিয়ভাবে কাজ করার ঘোষণা দিয়েছেন। মনোনয়নপত্র প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন পাবনা জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ড. শাহেদ মোস্তফা।

মনোনয়নপত্র সংগ্রহ করলেও গত ২১ জানুয়ারি সরাসরি বিএনপিতে যোগদানের পর পরিস্থিতি নতুন মোড় নেয়। দলবদল ঘিরে রাজনৈতিক অঙ্গনে যখন আলোচনা-সমালোচনা তুঙ্গে ঠিক সেই প্রেক্ষাপটেই নির্ধারিত সময়ের আগেই মনোনয়নপত্র প্রত্যাহার দলীয় কৌশলকেই অগ্রাধিকার দিচ্ছেন।

পুনঃতফসিল অনুযায়ী সোমবার (২৬ জানুয়ারি) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন এবং ২৭ জানুয়ারি প্রতীক বরাদ্দ হবে।
আরও পড়ুন

বিএনপির মনোনীত প্রার্থী ভিপি শামসুর রহমান অধ্যাপক আবু সাইয়িদের ভূমিকা নিয়ে বলেন, ‘তিনি একজন অভিজ্ঞ রাজনীতিক। তার মাঠে থাকা আমাদের জন্য শক্তি বাড়াবে। ধানের শীষের পক্ষে তিনি সরাসরি ভোট চাইবেন এটা আমাদের জন্য ইতিবাচক।

জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব বিষয়টি নিয়ে সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় বলেন, এটা কেন্দ্রীয় সিদ্ধান্তের বিষয়। তবে তার যোগদানে সাধারণ মানুষের মধ্যে আগ্রহ ও কৌতূহল বেড়েছে এটা অস্বীকার করার সুযোগ নেই।

উল্লেখ্য, সীমানা নির্ধারণ-সংক্রান্ত আইনি জটিলতায় এক সময় পাবনা-১ (সাঁথিয়া) আসনের নির্বাচন অনিশ্চিত হয়ে পড়লেও হাইকোর্টের আপিল বিভাগের আদেশে আসনটিকে একক হিসেবে বহাল রেখে ভোট আয়োজনের নির্দেশ দেওয়া হয়।

বর্তমানে এই আসনে বিএনপি প্রার্থী ভিপি শামসুর রহমানের পাশাপাশি বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ব্যারিস্টার মোহাম্মদ নজিবুর রহমান মোমেন এবং ইসলামী আন্দোলনের প্রার্থী আব্দুল গনি প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন।

এএডি/
  বিষয়:   নির্বাচন  সাবেক  তথ্য  প্রতিমন্ত্রী  পাবনা 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: