ভালোবাসা-বিরহের ‘চাঁদ বদনে’

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

সম্প্রতি ধ্রুব মিউজিক স্টেশনের ব্যানারে প্রকাশ পেয়েছে কণ্ঠশিল্পী তানজিল মিসবাহর কণ্ঠে নতুন গান ‘চাঁদ বদনে’। ভালোবাসা-বিরহের এই গানটিতে কণ্ঠ দেওয়ার

2026-01-27T21:18:06+00:00
2026-01-27T21:18:06+00:00
 
  শনিবার, ১০ অক্টোবর ২০২৬,
২৫ আশ্বিন ১৪৩৩
শনিবার, ১০ অক্টোবর ২০২৬
আনন্দ সময়
ভালোবাসা-বিরহের ‘চাঁদ বদনে’
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬, ৯:১৮ পিএম 
চাঁদ বদনে। ছবি : সংগৃহীত
সম্প্রতি ধ্রুব মিউজিক স্টেশনের ব্যানারে প্রকাশ পেয়েছে কণ্ঠশিল্পী তানজিল মিসবাহর কণ্ঠে নতুন গান ‘চাঁদ বদনে’। ভালোবাসা-বিরহের এই গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি গীতিকবিতা সাজিয়ে তাতে সুরও করেছেন শিল্পী। গানটির সংগীতায়োজন করেছেন সোভন রায়। কুয়াকাটার বিভিন্ন লোকেশনে গানটির ভিডিও নির্মাণ করেছেন হাসান রনি। এতে তানজিল মিসবাহর সঙ্গে মডেল হিসেবে অভিনয় করেছেন সুমাইয়া।

‘চাঁদ বদনে’-এর কথা ও সুরের মধ্যে যে হাহাকার আছে, তা বিরহী হৃদয়ের শ্রোতাদের ভীষণভাবে স্পর্শ করবে। গানটির ভিডিওর গল্পটিও বেশ নাটকীয় এবং আবেগঘন- এমনটাই মনে করছেন গানের সঙ্গে সংশ্লিষ্টরা।
আরও পড়ুন

গানটি প্রসঙ্গে তানজিল মিসবাহ বলেন, যারা বিরহের গান ভালোবাসেন এবং বাস্তব জীবনের বিচ্ছেদ অনুভব করেছেন, তারা এই গানটির সঙ্গে নিজেদের খুব সহজেই মেলাতে পারবেন। হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো একটি সুন্দর গান ‘চাঁদ বদনে’।

ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) জানায় তাদের ইউটিউব চ্যানেলের পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাচ্ছে দেশি ও আন্তর্জাতিক সব মিউজিক প্ল্যাটফর্মে। 

এএডি/
  বিষয়:   চাঁদ বদনে  বিনোদন  ক্যাসেট 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: