বিচারকের বাসভবনে ককটেল নিক্ষেপ

গোপালগঞ্জ সংবাদদাতা

সারাদেশ

গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ আদলতের বিচারক মো. শামছুল হকের বাসভবনে দুর্বৃত্তরা ককটেল নিক্ষেপ করেছে বলে জানা গেছে। তবে এ

2026-01-29T03:38:12+00:00
2026-01-29T03:38:12+00:00
 
  মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬,
২৬ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
সারাদেশ
বিচারকের বাসভবনে ককটেল নিক্ষেপ
গোপালগঞ্জ সংবাদদাতা
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬, ৩:৩৮ এএম 
বিচারক মো. শামছুল হকের বাসভবনে ককটেল নিক্ষেপ। ছবি : সংগৃহীত
গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ আদলতের বিচারক মো. শামছুল হকের বাসভবনে দুর্বৃত্তরা ককটেল নিক্ষেপ করেছে বলে জানা গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি ।

বুধবার (২৮ জানুয়ারি) রাত ৯টা ৪৫ মিনিটের দিকে পোস্ট অফিস রোডে অবস্থিত জেলা ও দায়রা জজ আদালতের বাসভবনে এ ঘটনা ঘটে। 

তবে কে বা কারা ককটেল নিক্ষেপ করেছে, তা এখনো জানা যায়নি।


গোপালগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. সরোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, ‘রাত ৯টা ৪৫ দিকে দুর্বৃত্তরা জেলা ও দায়রা জজ আদালতের বিচারকের বাসভবনে হাতে তৈরি একটি ককটেল নিক্ষেপ করে। এতে কারো কোনো ক্ষয়ক্ষতি হয়নি। দুর্বৃত্তদের চিহ্নিত করতে পুলিশ, র‍্যাব ও সেনাবাহিনী একযোগে কাজ করছে এবং ওই এলাকার বিভিন্ন বাসাবাড়ির সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছে।’

সময়ের আলো/কেএইচও

  বিষয়:   বিচারক  বাসভবন  ককটেল নিক্ষেপ  গোপালগঞ্জ 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: