‘স্বাধীনতাবিরোধীদের হাতে দেশ নিরাপদ নয়’

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

সারাদেশ

যারা স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিপক্ষে ছিল, তাদের হাতে এ দেশ কখনো নিরাপদ নয় বলে মন্তব্য করেছেন যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক

2026-01-29T17:13:55+00:00
2026-01-29T17:18:17+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
সারাদেশ
‘স্বাধীনতাবিরোধীদের হাতে দেশ নিরাপদ নয়’
রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬, ৫:১৩ পিএম  আপডেট: ২৯.০১.২০২৬ ৫:১৮ পিএম  (ভিজিট : ৩২৭)
যুবদল নেতা লায়ন হারুন অর রশিদ হিরো। সংগৃহীত ছবি
যারা স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিপক্ষে ছিল, তাদের হাতে এ দেশ কখনো নিরাপদ নয় বলে মন্তব্য করেছেন যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক লায়ন হারুন অর রশিদ হিরো। 

বুধবার (২৮ জানুয়ারি) লক্ষ্মীপুর-২ আসনের বিএনপি প্রার্থী আবুল খায়ের ভুঁইয়ার পক্ষে নির্বাচনি প্রচারণায় তিনি এসব কথা বলেন। 

তিনি আরও বলেন, দেশ ও জনগণের স্বার্থ রক্ষায় জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। ধানের শীষের 
বিজয়ের মাধ্যমেই গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার নিশ্চিত করা সম্ভব হবে বলে। 

সভায় আরও বক্তব্য রাখেন রায়পুর উপজেলা যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট আকবর হোসেন আরমান, সোনাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আমির হোসেন মানিক, সাধারণ সম্পাদক ইখতিয়ার উদ্দিন সোহাগ, সাবেক ছাত্রদল ও যুবদল নেতা এবং বর্তমান রায়পুর উপজেলা প্রবাসী প্রাক্তন ছাত্রদল সভাপতি এস. এম. মোর্শেদ ফারুক, সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফা পাটোয়ারী, বিএনপি নেতা হারুন পাটোয়ারী, সোনাপুর ইউনিয়ন যুবদল সভাপতি বাবুল পাটোয়ারী ও সাধারণ সম্পাদক রুহুল আমিন।


বক্তারা বলেন, জনগণের প্রত্যাশা পূরণে বিএনপির মনোনীত প্রার্থী আবুল খায়ের ভুঁইয়াকে বিজয়ী করতে নেতা-কর্মীদের মাঠে সক্রিয় থাকতে হবে। একইসঙ্গে আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করার আহ্বান জানান তারা।

এ সময় সোনাপুর ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সময়ের আলো/আআ



  বিষয়:   বিএনপি  যুবদল  নির্বাচন  মুক্তিযুদ্ধ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: