বাপ-দাদার জমি বিক্রি করে রাজনীতি করেছি : ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি

সারাদেশ

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমি রাজনীতি করেছি বাপ-দাদার জমি বিক্রি করে। ঢাকায় যে গাড়ি ব্যবহার করি, সেটি

2026-01-29T22:02:38+00:00
2026-01-29T23:46:29+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
বাপ-দাদার জমি বিক্রি করে রাজনীতি করেছি : ফখরুল
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬, ১০:০২ পিএম  আপডেট: ২৯.০১.২০২৬ ১১:৪৬ পিএম
নির্বাচনি পথসভায় বক্তব্য রাখছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংগৃহীত ছবি
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমি রাজনীতি করেছি বাপ-দাদার জমি বিক্রি করে। ঢাকায় যে গাড়ি ব্যবহার করি, সেটি ২০ বছর আগের। নির্বাচনি প্রচারণায় আজ যে গাড়িতে এসেছি সেটিও আমার নয়, একজন সমর্থকের।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঠাকুরগাঁও-১ আসনে নিজ নির্বাচনি এলাকার সালান্দর ইউনিয়নের আরাজি চণ্ডীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নির্বাচনি পথসভায় এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ইউনুস সরকার আমাদের কৃষকদের জন্য সারের বিষয়ে কিছুই করতে পারেনি। দেশের কৃষকরা সময়মত সার পাচ্ছে না। আমরা ক্ষমতায় গেলে কৃষক সঠিক সময়ে ন্যায্যমূল্যে সার পাবে। শুধু তাই নয়, তখন কৃষক খোলা বাজারেও সার পাবে।

স্মৃতিচারণ করে তিনি বলেন, ২০০১ সালের নির্বাচনে আপনারা, মা-বোনেরা জমানো টাকায় মালা বানিয়ে আমাকে দিয়েছিলেন। সেই ভালোবাসার ঋণ আমি ভুলিনি। আপনাদের জন্য কাজ করার চেষ্টা করেছি। বিগত নির্বাচনগুলোতে আমি কথা বলতে পারতাম না, শুধু কেঁদেছি। এবার একটি সুযোগ তৈরি হয়েছে। এই সুযোগ আমাদের কাজে লাগাতে হবে।


তিনি ফখরুল বলেন, বর্তমানে বিএনপির দায়িত্বে আছেন তারেক রহমান। তিনি দেশের উন্নয়নের জন্য অনেক কিছুই ভেবে রেখেছেন। তিনি পরিবারের প্রধানদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেবেন। যার মাধ্যমে তারা নায্য মূল্যে পণ্য ক্রয় করতে পারবে। কৃষকদের জন্য সুলভ মূল্যে রাসায়নিক সারের ব্যবস্থা করা হবে। চিকিৎসা সেবা, যাতায়াত সেবা, স্বাস্থ্যসেবার উন্নয়ন ঘটানো হবে।

ভোট চেয়ে মির্জা ফখরুল বলেন, সামনে নির্বাচন এবার আর ভুল করা যাবে না। আল্লাহ চাইলে বিএনপি অবশ্যই সরকার গঠন করবে। তাই আমাকেও ভোট দিয়ে সুযোগ দিবেন সরকারে থাকার।

এ সময় বিএনপির স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সময়ের আলো/আআ


  বিষয়:   বিএনপি  মির্জা ফখরুল ইসলাম আলমগীর  নির্বাচন  ঠাকুরগাঁও 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: