ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

শেরপুর প্রতিনিধি

সারাদেশ

শেরপুরে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশা চালকসহ ঘটনাস্থলেই দুইজন নিহত হয়েছেন।শনিবার (৩১ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শেরপুরের নকলা-নালিতাবাড়ী

2026-02-01T05:27:48+00:00
2026-02-01T05:27:48+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
সারাদেশ
ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২
শেরপুর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:২৭ এএম 
গ্রাফিক : সময়ের আলো
শেরপুরে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশা চালকসহ ঘটনাস্থলেই দুইজন নিহত হয়েছেন। 

শনিবার (৩১ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শেরপুরের নকলা-নালিতাবাড়ী মহাসড়কের বাইটকামারী জোড়া ব্রিজ এলাকায় এ ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- নকলা উপজেলার ধনাকুশা এলাকার মন্নার ছেলে অটোরিকশা চালক শফিকুল ইসলাম (৪০) ও নালিতাবাড়ী উপজেলার তালুকপাড়া গ্রামের মিরাজ আলীর ছেলে ইটভাটা শ্রমিক আরিফ হোসেন (২০)।


প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, নালিতাবাড়ীর বাইটকামারী জোড়া ব্রিজ এলাকায় নালিতাবাড়ীগামী অটোরিকশার সঙ্গে নকলাগামী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ঘটনাস্থলেই অটোরিকশা চালক ও যাত্রী নিহত হন। দুর্ঘটনার পরপরই ট্রাকটি দ্রুত পালিয়ে যায়।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’ 

সময়ের আলো/কেএইচও



  বিষয়:   ট্রাক  অটোরিকশা  সংঘর্ষ  নিহত 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: