যৌথবাহিনীর অভিযানে মাদক কারবারি বাবা-মেয়ে গ্রেফতার

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি

সারাদেশ

কুমিল্লার মেঘনা উপজেলায় মাদক ব্যবসার অভিযোগে বাবা ও মেয়েকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। অভিযানের সময় তাদের কাছ থেকে গাঁজা ও নগদ

2026-02-01T05:35:03+00:00
2026-02-01T05:35:03+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
যৌথবাহিনীর অভিযানে মাদক কারবারি বাবা-মেয়ে গ্রেফতার
দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৩৫ এএম 
মাদক ব্যবসার অভিযোগে বাবা ও মেয়ে গ্রেফতার। ছবি : সংগৃহীত
কুমিল্লার মেঘনা উপজেলায় মাদক ব্যবসার অভিযোগে বাবা ও মেয়েকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। অভিযানের সময় তাদের কাছ থেকে গাঁজা ও নগদ অর্থ জব্দ করা হয়েছে।

শনিবার (৩১ জানুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার রাধানগর ইউনিয়নের লক্ষণখোলা গ্রামের নিজ বাড়ি থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- আখতারুজ্জামান (৫০) ও তার মেয়ে সোনালী আক্তার (২০)।


পুলিশ সূত্রে জানা গেছে, আখতারুজ্জামান ও তার মেয়ে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী তাদের বাড়িতে অভিযান চালায়। এ সময় তল্লাশি চালিয়ে ৬০০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির নগদ ১১ হাজার ২০০ টাকা জব্দ করেছে যৌথবাহিনী। 

মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম বলেন, ‘গ্রেফতার হওয়া বাবা–মেয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে রোববার সকালে তাদেরকে আদালতে পাঠানো হবে।’

সময়ের আলো/কেএইচও


  বিষয়:   যৌথবাহিনী  অভিযান  মাদক কারবারি  গ্রেফতার 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: