মাদকাসক্ত ছেলের হাতে মা খুন

ঝালকাঠি প্রতিনিধি

সারাদেশ

ঝালকাঠিতে মাদকাসক্ত ছেলে দায়ের কোপে খুন হয়েছেন মা শেফালী বেগম (৬২)। এ ঘটনায় অভিযুক্ত ছেলে সাগর খানকে (৩২) গ্রেফতার করেছে

2026-02-01T18:32:55+00:00
2026-02-01T18:32:55+00:00
 
  শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬,
১০ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
মাদকাসক্ত ছেলের হাতে মা খুন
ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:৩২ পিএম 
অভিযুক্ত সাগর খান। ছবি : সময়ের আলো
ঝালকাঠিতে মাদকাসক্ত ছেলে দায়ের কোপে খুন হয়েছেন মা শেফালী বেগম (৬২)। এ ঘটনায় অভিযুক্ত ছেলে সাগর খানকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলায় ধানসিঁড়ি ইউনিয়নের বৈদারাপর মোল্লা বাড়ি এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।  

নিহত শেফালী বেগম ওই এলাকায় আহম্মদ খানের স্ত্রী। 

পুলিশ ও স্থানীয় জানায়, নেশাগ্রস্ত সাগর কিছুদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। পরিবারের সবার সঙ্গেই সে অস্বাভাবিক আচরণ করত। প্রায়ই সাগর তার মা শেফালী বেগমকে মারধর করত। 

রোববার দুপুরে মায়ের সঙ্গে সাগরের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে দা দিয়ে কুপিয়ে মা শেফালী বেগমকে হত্যা করে সে। আশপাশের লোকজন ছুটে এসে শেফালী বেগমকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে থানা পুলিশ খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে। 


ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝালকাঠি সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. বেলায়েত হোসেন জানান, নিহতের মরদেহ প্রাথমিকভাবে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পরপরই ঘাতক ছেলে সাগরকে আটক করা হয়েছে।


এফআর
  বিষয়:   ঝালকাঠি  মাদকাসক্ত  ছেল  মা  খুন 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: