‘সবার সাথে মিলেমিশে কাজ করতে চেষ্টা করি’

সময়ের আলো ডেস্ক

আনন্দ সময়

অল্প সময়ের মধ্যেই ছোট পর্দায় নিজের অবস্থান দৃঢ় করেছেন অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী। মিষ্টি হাসি, স্বাভাবিক অভিনয় আর পরিমিত আচরণে

2026-02-01T20:32:52+00:00
2026-02-01T20:32:52+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আনন্দ সময়
‘সবার সাথে মিলেমিশে কাজ করতে চেষ্টা করি’
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ১ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৩২ পিএম 
অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী। ছবি : সংগৃহীত
অল্প সময়ের মধ্যেই ছোট পর্দায় নিজের অবস্থান দৃঢ় করেছেন অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী। মিষ্টি হাসি, স্বাভাবিক অভিনয় আর পরিমিত আচরণে দর্শকপ্রিয় হয়ে ওঠা এই অভিনেত্রী সম্প্রতি এক সাক্ষাৎকারে কাজের পরিবেশ ও সহকর্মীদের সঙ্গে সম্পর্ক নিয়ে নিজের ভাবনার কথা তুলে ধরেছেন।

তটিনীর মতে, একটি ভালো কাজের পেছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সেটের ইতিবাচক পরিবেশ। তিনি বলেন, ‘কাজের জায়গায় সবার সঙ্গে যদি ভালো সম্পর্ক থাকে, তাহলে কাজটা আরও সুন্দর হয়। আপনি যদি সবার কথা শুনতে পারেন এবং মন দিয়ে কাজ করেন, তাহলে দর্শক যেমন আপনাকে ভালোবাসবে, সেটের মানুষজনও আপনাকে আপন করে নেবে।’

শুটিং সেটকে আনন্দময় রাখতে নিজের সচেতন চেষ্টার কথা জানিয়ে তটিনী বলেন, তিনি সব সময় চান মিলেমিশে কাজ করতে। তার ভাষায়, ‘আমি চাই সেটে এলে সবার মুখে হাসি থাকুক। আমাকে দেখে যেন সবাই স্বস্তি পায় যে আপু এসেছে- এই অনুভূতিটাই আমার কাছে সবচেয়ে ভালো লাগে।’
আরও পড়ুন

তিনি আরও বলেন, কাজটা ঠিকভাবে করাই তার প্রধান লক্ষ্য। ‘ভালোভাবে কাজ করা আর সবার সঙ্গে সুন্দর ব্যবহার- এই দুইটা বিষয় মাথায় রাখলে অডিয়েন্স আপনাআপনি আপনাকে পছন্দ করবে।’

শোবিজ অঙ্গনে তটিনীকে অনেকেই ‘লক্ষ্মী মেয়ে’ বলে ডাকেন। এই প্রসঙ্গে নিজের অবস্থান ব্যাখ্যা করে তিনি বলেন, ‘লক্ষ্মী মানে আমি যতটা পারি কথা শোনার চেষ্টা করি। যেটা সঠিক মনে হয় সেটা করি, আর যেটা ভুল মনে হয় সেটা ঝগড়া না করে সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করি।’

সহজ আচরণ আর পেশাদার মনোভাবই যে তার এগিয়ে চলার মূল শক্তি- সাক্ষাৎকারজুড়ে সেটাই স্পষ্ট করে দিয়েছেন জনপ্রিয় এই অভিনেত্রী।

এএডি/


  বিষয়:   অভিনেত্রী  তানজিম সাইয়ারা তটিনী  অভিনয়  বিনোদন 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: