টাকার জন্য বাবাকে কুপিয়ে হত্যা, ছেলে আটক

তাড়াইল (কিশোরগঞ্জ) সংবাদদাতা

সারাদেশ

কিশোরগঞ্জের তাড়াইলে টাকার জন্য বাবাকে দা দিয়ে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত ছেলে জুয়েল মিয়াকে (২৫) আটক করেছে

2026-02-01T23:43:03+00:00
2026-02-01T23:43:03+00:00
 
  মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬,
২১ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
সারাদেশ
টাকার জন্য বাবাকে কুপিয়ে হত্যা, ছেলে আটক
তাড়াইল (কিশোরগঞ্জ) সংবাদদাতা
প্রকাশ: রোববার, ১ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৪৩ পিএম 
অভিযুক্ত জুয়েল মিয়া। ছবি : সংগৃহীত
কিশোরগঞ্জের তাড়াইলে টাকার জন্য বাবাকে দা দিয়ে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত ছেলে জুয়েল মিয়াকে (২৫) আটক করেছে পুলিশ। 

রোববার ভোরে তাড়াইল উপজেলার তাড়াইল-সাচাইল সদর ইউনিয়নের দড়ি জাহাঙ্গীরপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। 

নিহত রমজান মিয়া (৪৫) দড়ি জাহাঙ্গীরপুর গ্রামের মৃত জব্বার মিয়ার ছেলে।

পুলিশ জানায়, বাবা ও ছেলে একই ঘরে ঘুমিয়ে ছিলেন। ভোর আনুমানিক ৫টার দিকে জুয়েল মিয়া তার বাবা রমজান মিয়ার ওপর অতর্কিত হামলা চালায়। দা দিয়ে কুপিয়ে তাকে গুরুতর আহত করে জুয়েল। চিৎকার শুনে আশপাশের লোকজন ঘরের দরজা ভেঙে রমজান মিয়াকে উদ্ধার করে তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তাড়াইল থানার পরিদর্শক (তদন্ত) মো. শ্যামল মিয়া বলেন, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে টাকার জন্যই মাদকাসক্ত ছেলে তার বাবাকে হত্যা করেছে। তবে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। 

তিনি আরও বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ শহিদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এফআর
  বিষয়:   কিশোরগঞ্জ  তাড়াইল  টাকা  বাবা  কুপিয়ে হত্যা  ছেলে  আটক 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: