হাকিমপুরে শিয়ালের কামড়ে শিশুসহ আহত ৯

হিলি প্রতিনিধি

সারাদেশ

দিনাজপুরের হাকিমপুরের হিলিতে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে রাতে হঠাৎ করে শিয়ালের কামড়ে নারী ও শিশুসহ ৯ জন আহত হয়েছে। প্রাথমিক চিকিৎসা

2026-10-06T19:16:46+00:00
2026-10-06T19:16:46+00:00
 
  মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬,
২১ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
সারাদেশ
হাকিমপুরে শিয়ালের কামড়ে শিশুসহ আহত ৯
হিলি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ৭:১৬ পিএম 
তাদের প্রয়োজনীয় ভ্যাকসিন ও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ছবি : সময়ের আলো
দিনাজপুরের হাকিমপুরের হিলিতে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে রাতে হঠাৎ করে শিয়ালের কামড়ে নারী ও শিশুসহ ৯ জন আহত হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে সকলেই সুস্থ আছেন বলেন জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। 

সোমবার (৫ অক্টোবর) রাত সাড়ে আটটার দিকে উপজেলার আলিহাট ইউনিয়নের ৪ নং ওয়ার্ড সাদুড়িয়া গ্রামের একটি মুদি দোকানের সামনে এ ঘটনা ঘটে। একই ওয়ার্ডের কোকতাড়া গ্রামে একজন নারীকে শিয়ালে আচঁড়ে দিয়েছে। 

আহতদের মধ্যে অন্যরা হলেন, শেফালী (৩০), শিউলি (২৭), দেবাশীষ (৪৩), ডলি (৩০),ইয়াসিন আরাফাত(১১), সুফিয়ান (৩৯), মমতাজ (৫৫) ও রাহুল (৯) আটজনের সবার বাড়ি সাদুড়িয়া গ্রাম এবং জহুরা বেওয়া (৬০) কোকতাড়া গ্রামের বাসিন্দা।

আলিহাট ইউনিয়নের সাদুড়িয়া- কোকতাড়া)গ্রামের ইউপি সদস্য দীপংকর শাহা রিপন বলেন, সোমবার রাতে সাদুড়িয়া গ্রামের মাঝখানে লিটনের দোকানের সামনে লোকজন গল্প আড্ডায় মেতে ছিল। হঠাৎ করে একটা শিয়াল এসে লোকজনের ওপর ঝাপিয়ে পড়ে। শিয়ালকে ঠেকাতে গিয়ে অনেকে আহত হয়েছে। কোকতাড়া গ্রামের একজন মহিলাকে আচঁড় দিয়েছে বলে জানান তিনি। 

স্থানীয়রা জানান, সোমবার রাতে কয়েকজন গ্রামের একটি মুদি দোকানের সামনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় হঠাৎ একটি শিয়াল ধানখেত থেকে ছুটে এসে সেখানে থাকা লোকজনের ওপর ঝাঁপিয়ে পড়ে। পরে শিয়ালটি কয়েকজনকে কামড় দেয়। স্থানীয়রা শিয়ালটিকে থামানোর চেষ্টা করলে তাদের মধ্যেও কয়েকজন আহত হয়। এতে নারী, পুরুষ ও শিশুসহ মোট ৯ জন আহত হন। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। তবে এ নিয়ে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ছে বলে জানান স্থানীয়রা। 

হাকিমপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ তানভির হাসনাত রবিন বলেন, সোমবার রাত ১০টার দিকে নারী, পুরুষ ও শিশুসহ মোট ৯ জন শিয়ালের কামড়ে আহত হয়ে হাসপাতালের জরুরি বিভাগে আসেন। তাদের প্রয়োজনীয় ভ্যাকসিন ও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে তারা সবাই সুস্থ রয়েছেন বলে জানান তিনি। 

সময়ের আলো/এনএন 

  বিষয়:   হাকিমপুর  শিয়ালের কামড়  শিশু  আহত  হিলি  হাকিমপুর  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: