সীমান্ত পথে কয়েকদিনে বহু অবৈধ অস্ত্র ঢুকেছে : আমির হামজা

কুষ্টিয়া সংবাদদাতা

সারাদেশ

বর্ডার দিয়ে গত কয়েকদিনে বহু অবৈধ অস্ত্র দেশে ঢুকেছে বলে মন্তব্য করে কুষ্টিয়া-৩ (সদর) আসনের জামায়াত মনোনীত প্রার্থী মুফতি আমির

2026-02-02T17:02:48+00:00
2026-02-02T17:02:48+00:00
 
  শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬,
১১ আশ্বিন ১৪৩৩
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
সীমান্ত পথে কয়েকদিনে বহু অবৈধ অস্ত্র ঢুকেছে : আমির হামজা
কুষ্টিয়া সংবাদদাতা
প্রকাশ: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:০২ পিএম 
কথা বলছেন মুফতি আমির হামজা। ছবি : সময়ের আলো
বর্ডার দিয়ে গত কয়েকদিনে বহু অবৈধ অস্ত্র দেশে ঢুকেছে বলে মন্তব্য করে কুষ্টিয়া-৩ (সদর) আসনের জামায়াত মনোনীত প্রার্থী মুফতি আমির হামজা বলেছেন, প্রশাসনকে জানিয়েছি, এগুলো উদ্ধার না করলে আবারও এসব অবৈধ অস্ত্র ব্যবহার হবে। এতে নির্বাচন সুষ্ঠু হবে না।

সোমবার (২ ফেব্রুয়ারি) কুষ্টিয়া সদর উপজেলার জগতী দর্গাতলা স্কুল মাঠে এক নারী সমাবেশে এসব কথা বলেন তিনি।

আমির হামজা বলেন, লেভেল প্লেয়িং ফিল্ড এখনও তৈরি হয়নি, আমাদের মা ও বোনেরা বিভিন্ন জায়গায় বাধার সম্মুখীন হচ্ছে। যারা হুমকি দিচ্ছেন, তাদের তালিকা আমাদের কাছে আছে, আমরা প্রশাসনকে দেবো। লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করার জন্য অস্ত্র উদ্ধার এবং যারা হুমকি-ধমকি দেয় এদেরকে কন্ট্রোলে আনা লাগবে।


নারীদের উদ্দেশ্য বলেন, মেয়েরা কুটির শিল্প ও হস্তশিল্পের মাধ্যমে সম্মানের সঙ্গে ঘরে বসে পরিবারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।

নারী সমাবেশ জামায়াতের কেন্দ্রীয় শূরা সদস্য অধ্যাপক ফরহাদ হুসাইন, সদরের আমির এনামুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

এফআর
  বিষয়:   কুষ্টিয়া  সীমান্ত  পথ  অবৈধ অস্ত্র  আমির হামজা 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: