‘আমার ভাষার চলচ্চিত্র’ উৎসব শুরু কাল

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

ভাষা আন্দোলনের চেতনা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আজ থেকে শুরু হচ্ছে ‘আমার ভাষার চলচ্চিত্র’ শীর্ষক উৎসব। ছয় দিনব্যাপী এ চলচ্চিত্র

2026-02-02T22:59:13+00:00
2026-02-02T22:59:13+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
আনন্দ সময়
‘আমার ভাষার চলচ্চিত্র’ উৎসব শুরু কাল
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৫৯ পিএম 
সংগৃহীত ছবি
ভাষা আন্দোলনের চেতনা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আজ থেকে শুরু হচ্ছে ‘আমার ভাষার চলচ্চিত্র’ শীর্ষক উৎসব। ছয় দিনব্যাপী এ চলচ্চিত্র উৎসব শেষ হবে ৮ ফেব্রুয়ারি। ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ আয়োজিত এই উৎসবে ২০টি পূর্ণদৈর্ঘ্য ও ৩টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শিত হবে।

প্রথম দিন সন্ধ্যা সাড়ে ৬টায় আহমেদ হাসান সানির ‘এখানে রাজনৈতিক আলাপ জরুরি’ দিয়ে শুরু হবে উৎসব। দ্বিতীয় দিনে সকাল ১০টায় দেখা যাবে সুনীল বন্দ্যোপাধ্যায়ের ‘দেয়া নেয়া’, দুপুর সাড়ে ১২টায় আলমগীর কবীরের ‘সূর্যকন্যা’, বেলা সাড়ে ৩টায় শরাফ আহমেদ জীবনের ‘চক্কর ৩০২’ এবং সন্ধ্যা সাড়ে ৬টায় রায়হান রাফীর ‘তা-ব’।

তৃতীয় দিনে সকাল ১০টায় সালাউদ্দিন পরিচালিত ‘রূপবান’, দুপুর সাড়ে ১২টায় সাদিক আহমেদের ‘দ্য লাস্ট ঠাকুর’, বেলা সাড়ে ৩টায় পিপলু আর খানের ‘জয়া আর শারমিন’ এবং সন্ধ্যা সাড়ে ৬টায় প্রদর্শিত হবে মনিরুল হকের ‘ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’। 


চতুর্থ দিন সকাল ১০টায় প্রদর্শিত হবে হারুনুর রশিদ পরিচালিত ‘মেঘের অনেক রঙ’, দুপুর সাড়ে ১২টায় ‘বেদের মেয়ে জোসনা’, বেলা সাড়ে ৩টায় মিঠু খান পরিচালিত ‘নীলচক্র’ এবং সন্ধ্যা সাড়ে ৬টায় কামার আহমাদ সাইমনের ‘অন্যদিন’।

পঞ্চম দিনে প্রদর্শিত হবে তপন সিনহার ‘হারমোনিয়াম’, তারেক মাসুদের ‘মুক্তির গান’, সানী সানোয়ারের ‘এশা মার্ডার’ ও তানিম নূরের ‘উৎসব’।
আয়োজনের শেষ দিন প্রদর্শিত হবে বেলাল আহমেদ পরিচালিত ‘নয়নের আলো’, এরপর কাজী হায়াতের ‘ধর’। সাড়ে ৩টায় প্রদর্শিত হবে তিনটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র-মাহফুজ সরকারের ‘মায়া : দ্য নেম উই কল’, আহসাবুল ইয়ামিনের ‘জন্ম থেকে জ্বলছি’ ও উম্মিদ আশরাফের ‘ধ্যাৎ’। উৎসবের সমাপনী চলচ্চিত্র হিসেবে প্রদর্শিত হবে কলকাতার জয়ব্রত দাশের ‘দ্য অ্যাকাডেমি অব ফাইন আর্টস’।

সময়ের আলো/এআর



  বিষয়:   চলচ্চিত্র  উৎসব 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: