গ্যাস বিস্ফোরণে অন্তঃসত্ত্বা নারী দগ্ধ

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

সারাদেশ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেড আবাসিক এলাকার একটি ভবনে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় ভবনটিতে বসবাসরত একজন অন্তঃসত্ত্বা

2026-02-03T22:01:59+00:00
2026-02-03T22:01:59+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
সারাদেশ
গ্যাস বিস্ফোরণে অন্তঃসত্ত্বা নারী দগ্ধ
সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:০১ পিএম 
প্রতীকী ছবি
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেড আবাসিক এলাকার একটি ভবনে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় ভবনটিতে বসবাসরত একজন অন্তঃসত্ত্বা নারী দগ্ধ হয়েছেন। 

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেড এলাকায় বেপজার নিরাপত্তাকর্মীদের আবাসিক ভবনে এই ঘটনাটি ঘটে। 
 
ফায়ার সার্ভিস জানায়, আহত নারীকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়েছে। প্রাথমিকভাবে ওই নারীর পরিচয় জানা যায়নি। 


নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, খবর পেয়ে আদমজী ইপিজেড ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি আরও বলেন, দগ্ধ নারীকে উদ্ধার করে জাতীয় বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। গ্যাস লাইন লিকেজ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে প্রায় চার লাখ টাকার ক্ষতি হয়েছে প্রাথমিকভাবে জানা গেছে। 

সময়ের আলো/আআ


  বিষয়:   গ্যাস  বিস্ফোরণ  অন্তঃসত্ত্বা  নারী  দগ্ধ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: