বাংলাদেশিসহ ১৩৫ অভিবাসী বন্দিকে ফেরত পাঠাল মালয়েশিয়া

নিজস্ব প্রতিবেদক

প্রবাস

মালয়েশিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর জোহরের পাইনঅ্যাপল টাউন ইমিগ্রেশন ডিটেনশন ডিপো থেকে জানুয়ারির শেষ সপ্তাহে বিভিন্ন দেশের মোট ১৩৫ জন অভিবাসীকে বন্দি

2026-02-04T10:45:05+00:00
2026-02-04T10:45:05+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
প্রবাস
বাংলাদেশিসহ ১৩৫ অভিবাসী বন্দিকে ফেরত পাঠাল মালয়েশিয়া
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৪৫ এএম 
সংগৃহীত ছবি
মালয়েশিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর জোহরের পাইনঅ্যাপল টাউন ইমিগ্রেশন ডিটেনশন ডিপো থেকে জানুয়ারির শেষ সপ্তাহে বিভিন্ন দেশের মোট ১৩৫ জন অভিবাসীকে বন্দি করে স্থানীয় পুলিশ। পরে তাদের নিজ নিজ দেশে প্রত্যাবাসন করার উদ্যোগ নিয়েছে ইমিগ্রেশন বিভাগ। 

প্রত্যাবাসিতদের মধ্যে ১১২ জন মিয়ানমারের নাগরিক, ১১ জন ইন্দোনেশিয়ার নাগরিক, ৯ জন বাংলাদেশের নাগরিক, ২ জন শ্রীলঙ্কার নাগরিক, ১ জন কম্বোডিয়ার নাগরিক।

বন্দিদের কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর (কেএলআইএ-১ ও ২) এবং পাসির গুদাং ফেরি টার্মিনাল ব্যবহার করে নিজ নিজ দেশে পাঠানো হয়।

ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানায়, এসব বন্দি টর্চার আইনসহ বিভিন্ন আইনে দণ্ড ভোগ সম্পন্ন করার পর প্রত্যাবাসনের আওতায় আনা হয়। প্রত্যাবাসিত সব বন্দির নাম ইমিগ্রেশন বিভাগের ব্ল্যাকলিস্টে অন্তর্ভুক্ত করা হয়েছে। নির্ধারিত সময়সীমা পর্যন্ত তারা কোনো উদ্দেশ্যেই মালয়েশিয়ায় পুনঃপ্রবেশ করতে পারবেন না।


জোহর রাজ্য ইমিগ্রেশন বিভাগের পক্ষ থেকে জানানো হয়, দণ্ডভোগ শেষ হওয়া বন্দিরা যেন দেশে অবস্থান না করেন, সে লক্ষ্যে নিয়মিতভাবে এই প্রত্যাবাসন কার্যক্রম পরিচালনা করছে পাইনঅ্যাপল টাউন ইমিগ্রেশন ডিটেনশন ডিপো।

সময়ের আলো/এসকে/ 


  বিষয়:   বাংলাদেশি  অভিবাসী  বন্দি  মালয়েশিয়া 


Loading...
Loading...
প্রবাস- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: