মেহেরপুরের মুজিবনগর উপজেলার দারিয়াপুরে একটি বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৪ ফেব্রুয়ারি) সকালে দারিয়াপুর গ্রামের কদমতলা মোড়ে রাস্তার পাশে একটি ড্রেন থেকে বস্তুটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, দারিয়াপুর গ্রামের কদমতলায় আলামিনের বাড়ির সামনে পাকা রাস্তার পাশে ড্রেনের মধ্যে একটি লাল টেপ জড়ানো বস্তু দেখতে পায় স্থানীয়রা। পরে মুজিবনগর থানা পুলিশে খবর দেয় তারা। পুলিশ ঘটনাস্থলে এসে বোমা সাদৃশ্য বস্তুটি উদ্ধার করে।
মুজিবনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জানান, বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার করে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সময়ের আলো/জোআই