অজিদের হারিয়ে বিশ্বকাপ ফাইনালে ইংলিশরা

সময়ের আলো ডেস্ক

খেলা

অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের ১৬তম আসরে প্রথম সেমিফাইনালেই বড় চমক। চারবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে হারিয়ে তৃতীয়বারের মতো অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনাল নিশ্চিত করেছে

2026-02-04T14:06:01+00:00
2026-02-04T14:06:01+00:00
 
  মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬,
৭ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
খেলা
অজিদের হারিয়ে বিশ্বকাপ ফাইনালে ইংলিশরা
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬, ২:০৬ পিএম 
অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে ইংল্যান্ড। ছবি : ক্রিকইনফো
অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের ১৬তম আসরে প্রথম সেমিফাইনালেই বড় চমক। চারবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে হারিয়ে তৃতীয়বারের মতো অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনাল নিশ্চিত করেছে ইংল্যান্ড। শক্তিশালী অস্ট্রেলিয়ান দল ফাইনালের আগেই বিদায় নেওয়ায় টুর্নামেন্টে উত্তেজনা আরও বেড়েছে।

ইংল্যান্ডের অনূর্ধ্ব-১৯ দলের এটি তৃতীয় ফাইনাল। ১৯৯৮ সালে প্রথমবার ফাইনালে উঠে নিউজিল্যান্ডকে হারিয়ে শিরোপা জিতেছিল তারা। সর্বশেষ ২০২২ সালে ফাইনালে উঠলেও ভারতের কাছে হেরে রানার্সআপ হয় ইংলিশরা।

জিম্বাবুয়ের বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে অনুষ্ঠিত সেমিফাইনালে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে তারা সংগ্রহ করে ২৭৭ রান। দলের হয়ে অধিনায়ক থমাস দুর্দান্ত এক সেঞ্চুরি উপহার দেন। ১০৭ বল মোকাবিলা করে ১৪টি চার ও একটি ছক্কায় ১১০ রান করেন তিনি। এছাড়া ক্লেব ফকনার করেন মূল্যবান ৪০ রান।
আরও পড়ুন

২৭৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে অস্ট্রেলিয়া লড়াই করলেও শেষ পর্যন্ত ব্যর্থ হয়। অধিনায়ক ওলিভার প্যাকের সেঞ্চুরি সত্ত্বেও ৪৭.৩ ওভারে ২৫০ রানে অলআউট হয়ে যায় দলটি। ওলিভার ৮৮ বলে ১০টি চার ও একটি ছক্কায় করেন ১০০ রান। নিথেশ স্যামুলের ব্যাট থেকে আসে ৪৭ রান।

ফলে ২৭ রানের ব্যবধানে জয় নিশ্চিত করে ইংল্যান্ড এবং অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নেয় তারা। এখন দ্বিতীয় সেমিফাইনালের বিজয়ীর অপেক্ষায় ইংলিশ শিবির।

এএডি/
  বিষয়:   অজি  ফাইনাল  ইংলিশ  অস্ট্রেলিয়া  ইংল্যান্ড 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: