এক মঞ্চে জনগণের মুখোমুখি ৪ প্রার্থী

গাইবান্ধা প্রতিনিধি

সারাদেশ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-২ (সদর) আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে গাইবান্ধায় সুজন-সুশাসনের জন্য নাগরিকের আয়োজনে জনগণের মুখোমুখি অনুষ্ঠান হয়েছে।বুধবার

2026-02-04T15:05:01+00:00
2026-02-04T15:05:01+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
সারাদেশ
এক মঞ্চে জনগণের মুখোমুখি ৪ প্রার্থী
গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:০৫ পিএম   (ভিজিট : ৪০৮)
গাইবান্ধায় এক মঞ্চে জনগণের মুখোমুখি ৪ প্রার্থী ছবি : সময়ের আলো
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-২ (সদর) আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে গাইবান্ধায় সুজন-সুশাসনের জন্য নাগরিকের আয়োজনে জনগণের মুখোমুখি অনুষ্ঠান হয়েছে। 

বুধবার (৪ ফেব্রুয়ারি) সকালে জেলা শহরের পৌরপার্কে প্রার্থীরা জনগণের মুখোমুখি হন ও বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সুশাসনের জন্য নাগরিক (সুজন) রংপুর অঞ্চলের সমন্বয়ক রাজেষ দে। সভাপতিত্ব করেন সুজন গাইবান্ধা জেলা কমিটির সভাপতি জিয়াউল হক কামাল।
আরও পড়ুন

এ সময় উপস্থিত ছিলেন সুজন গাইবান্ধা জেলা কমিটির সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী। প্রার্থীদের মধ্যে বাসদ (মার্কসবাদী)’র প্রার্থী আহসানুল হাবীব সাঈদ (কাঁচি), বাংলাদেশের কমিউনিস্ট পার্টির মিহির কুমার ঘোষ (কাস্তে), ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ আব্দুল মাজেদ (হাতপাখা) ও জনতার দলের মো. শাহেদুর জাহান (কলম)।  

অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত থেকে এলাকার উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান, সুশাসন ও স্বচ্ছতা নিয়ে প্রার্থীদের কাছে সরাসরি প্রশ্ন করেন। প্রার্থীরা উপস্থিত জনগণের প্রশ্নের জবাব দিয়ে তাদের নির্বাচনি অঙ্গীকার, ভবিষ্যৎ পরিকল্পনা ও এলাকার উন্নয়নে করণীয় বিষয়ে মতামত তুলে ধরেন।

এএডি/


  বিষয়:   জনগণ  প্রার্থী  গাইবান্ধা  সারাদেশ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: