জুলুমবাজরা আমাদের নেতা হতে পারে না : সারজিস আলম

পঞ্চগড় প্রতিনিধি

সারাদেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে প্রচারণায় উত্তাল পঞ্চগড়। প্রতিশ্রুতি, অভিযোগ, নিজেদের ও দলীয় অবস্থানসহ বিভিন্ন বিষয়ে নানাভাবে প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা।বুধবার

2026-02-04T20:01:09+00:00
2026-02-04T20:01:09+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
সারাদেশ
জুলুমবাজরা আমাদের নেতা হতে পারে না : সারজিস আলম
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:০১ পিএম 
বক্তব্য রাখছেন পঞ্চগড়-১ আসনের ১১ প্রার্থী সারজিস আলম । ছবি : সময়ের আলো
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে প্রচারণায় উত্তাল পঞ্চগড়। প্রতিশ্রুতি, অভিযোগ, নিজেদের ও দলীয় অবস্থানসহ বিভিন্ন বিষয়ে নানাভাবে প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা।

বুধবার (৪ ফেব্রুয়ারি) পঞ্চগড়-১ (সদর-তেঁতুলিয়া-আটোয়ারী) আসনের ১১ দলীয় জোটের প্রার্থী ও এনসিপি নেতা সারজিস আলম তেঁতুলিয়া উপজেলার বিভিন্ন গ্রামে গণসংযোগ করেন। 

এসময় স্থানীয় কতিপয় নেতার বিরুদ্ধে ‘মামলা-বাণিজ্য’ ও ‘জুলুমের’ অভিযোগ তুলে তাদের বয়কট করার আহ্বান জানান তিনি। 

সারজিস আলম বলেন, যারা ক্ষমতায় না আসতেই মানুষের ওপর জুলুম করে যাচ্ছে, মামলা-বাণিজ্য করছে, তারা ক্ষমতায় আসলে মানুষকে মানুষ মনে করবে না। তাই জুলুমবাজরা আমাদের নেতা হতে পারে না। তিনি শান্তি ও ইনসাফ প্রতিষ্ঠার লক্ষ্যে ভোটারদের সজাগ থাকার পরামর্শ দেন। 

তিনি আরও বলেন, আমরা জুলাই অভ্যুত্থানে লড়াই করা জনতা, দু-চারজন চাঁদাবাজকে ভয় পাওয়ার সময় আমাদের নেই।

এদিকে পঞ্চগড়-১ আসনের বিএনপির প্রার্থী ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমিরও বিরামহীন প্রচারণা চালিয়ে যাচ্ছেন। দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নওশাদ জমির প্রত্যন্ত গ্রামে গ্রামে গিয়ে উঠান বৈঠক ও পথসভা করছেন। 

বুধবার এক পথসভায় ভোটারদের উদ্দেশ্যে বিএনপির প্রার্থী মুহাম্মদ নওশাদ জমির বলেন, একটি আধুনিক ও বৈষম্যহীন নতুন বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষে ভোট দিয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। 


এফআর


  বিষয়:   পঞ্চগড়  জুলুমবাজ  নেতা  সারজিস আলম 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: