‘চাঁদাবাজি-সিন্ডিকেট করলে আমাদেরও ভোট দিতে হবে না’

পঞ্চগড় প্রতিনিধি

সারাদেশ

পঞ্চগড়-১ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী সারজিস আলম বলেছেন, একটু চিন্তা করুন, বিগত দেড় বছরে পঞ্চগড়ে কোন দলের নেতাকর্মীরা চাঁদাবাজি,

2026-02-05T23:57:27+00:00
2026-02-05T23:57:27+00:00
 
  রবিবার, ৫ জুলাই ২০২৬,
২১ আষাঢ় ১৪৩৩
রবিবার, ৫ জুলাই ২০২৬
সারাদেশ
‘চাঁদাবাজি-সিন্ডিকেট করলে আমাদেরও ভোট দিতে হবে না’
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৫৭ পিএম 
এনসিপি প্রার্থী সারজিস আলম। সংগৃহীত ছবি
পঞ্চগড়-১ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী সারজিস আলম বলেছেন, একটু চিন্তা করুন, বিগত দেড় বছরে পঞ্চগড়ে কোন দলের নেতাকর্মীরা চাঁদাবাজি, সিন্ডিকেট ও হুমকির রাজনীতি করেছে। যদি এনসিপি বা জামায়াতের কর্মীরা এমন কিছু করে থাকে, আমাদেরও ভোট দেওয়ার দরকার নেই। আর যদি অন্য কেউ করে থাকে, তবে তাদের বয়কট করুন।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে পঞ্চগড় পৌরসভার চানপাড়া মন্দির সংলগ্ন এলাকায় এক নির্বাচনি পথসভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আগামী নির্বাচনে মানুষ সেই পক্ষকেই বেছে নেবে, যেখানে ভোট দিলে কোনো জুলুম ও অত্যাচার হবে না। আমি একবারও বলব না, আমাকেই ভোট দেন। তবে আপনারা বিবেচনা করবেন কোন মার্কায় ভোট দিলে আপনাদের সম্মান রক্ষা হবে।


তিনি আরও বলেন, নির্বাচনের পর মানুষ কি সম্মানের সাথে বাঁচবে নাকি আবারও জিম্মি হবে? এবারের ভোট তা নির্ধারণ করবে। একজন এমপি বা মন্ত্রী সাধারণত জেলার বাইরে থাকেন। কিন্তু আপনাদের সারাক্ষণ থাকতে হয় স্থানীয় নেতাকর্মীদের সাথে। নেতা থেকে কর্মী পর্যন্ত সবাই ভালো, সেখানেই ভোট দেওয়া উচিত।

পথসভায় ১১ দলীয় জোট ও জাতীয় নাগরিক পার্টির স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


  বিষয়:   চাঁদাবাজি  সিন্ডিকেট  ভোট  সারজিস আলম  নির্বাচন 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: