আনোয়ারায় ছাত্রশিবিরের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

‘মেধা, সততা ও দেশপ্রেমে গড়ি আগামীর বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আনোয়ারায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত

2026-02-06T17:14:23+00:00
2026-02-06T17:15:08+00:00
 
  শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬,
২১ ভাদ্র ১৪৩৩
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
আনোয়ারায় ছাত্রশিবিরের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি
আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:১৪ পিএম  আপডেট: ০৬.০২.২০২৬ ৫:১৫ পিএম
ছাত্রশিবিরের প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি। ছবি : সময়ের আলো
‘মেধা, সততা ও দেশপ্রেমে গড়ি আগামীর বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আনোয়ারায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।  

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল ৯টায় ছাত্রশিবির আনোয়ারা উপজেলা শাখার উদ্যোগে চাতুরী চৌমুহনী এলাকায় এ র‍্যালি অনুষ্ঠিত হয়।

Advertisement
আনোয়ারা ইসলামিক সেন্টার থেকে শুরু হয়ে টানেল মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশে মাধ্যমে শেষ হয়। পাঁচ শতাধিক শিবির কর্মী অংশ নেয়।

সংক্ষিপ্ত সমাবেশে চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনে ১১দলীয় জোটের প্রার্থী অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী বলেছেন, ছাত্রশিবির একটি নৈতিক ও মেধাবী শিক্ষার্থী তৈরির কারখানা। ৫টি বিশ্ববিদ্যালয়ে শিবির এদেশের ছাত্রসমাজের হৃদয় জয় করে নিয়েছে। ইনশাআল্লাহ আগামী ১২ফেব্রুয়ারি ইনসফের প্রতীক বিজয় নিশ্চিত করতে ঐতিহাসিক ভূমিকা পালন করবে।


উপজেলা ছাত্রশিবির সভাপতি আলী হোসেনের সভাপতিত্বে র‍্যালিতে নেতৃত্ব দেন চট্টগ্রাম জেলা পশ্চিম সভাপতি আব্দুর রহিম।

র‍্যালিতে আরও উপস্থিত ছিলেন জেলা ছাত্রশিবিরের দায়িত্বশীল মো. তাওহীদুল ইসলাম, উপজেলা পশ্চিম শাখার সাবেক সভাপতি হাফেজ মঈন উদ্দিনসহ অনেকে।

সময়ের আলো/জোআই
  বিষয়:   প্রতিষ্ঠা বার্ষিকী  আনোয়ারা  শিবির  র‍্যালি 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: